হোম
খেলাধুলা

দীর্ঘ ও উচ্চ লাফে দেশসেরা ঠাকুরগাঁও সালন্দর উচ্চ বিদ্যালয়ের সজল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ মে, ২০২৪ ১০:৫৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সোহরাওয়ার্দী খোকন স্টাফ রিপোর্টার: দীর্ঘ ও উচ্চ লাফে দেশসেরা ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয়ের সজল।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (২৪ মে) শুরু হয় শেখ কামাল ৩৮তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতা। প্রথম দিনেই বাজিমাত করে ঠাকুরগাঁওয়ের মো: সজল আহমেদ।

দীর্ঘ লাফ এবং উচ্চ লাফে স্বর্ণপদক পেয়েছে সে। উচ্চ লাফে তার উচ্চতা ছিল ১.৮০ মিটার এবং দীর্ঘ লাফে ৬.৩২ মিটার। এ ছাড়া শটপুটে ১০.৯৭ মিটারে তৃতীয় হয়েছে সজল।সজল ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের শিংপাড়া গ্রামের মো. রমজান আলীর ছেলে। সে সালান্দর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এর আগে ২০২৩ সালেও উচ্চ লাফে প্রথম হয়ে স্বর্ণপদক পায় সজল।

এ বিষয়ে জানতে চাইলে সজল আহমেদ বলে, আমি ছোটবেলা থেকে আমার বড় ভাইকে অ্যাথলেটিকসে অংশগ্রহণ করতে দেখতাম। বিভিন্ন প্রকার দৌড় খেলাসহ দীর্ঘ লাফ খেলতেন। ভাইয়াকে দেখে আমি অনুপ্রাণিত হই। আমার খুব ভালো লাগত যখন দেখতাম ভাইয়া বিভিন্ন পুরস্কার পেতেন। তখনই খেলার প্রতি ইচ্ছা জাগে।

আমি যখন ৬ষ্ঠ শ্রেণিতে পড়ি তখন থেকে আমার খেলার জীবন শুরু। যেকোনো খেলায় অংশগ্রহণ করলে আমি প্রথম হতাম। আমার জীবনে সবচেয়ে বেশি প্রথম স্থান হয়েছি দীর্ঘ লাফ এবং উচ্চ লাফে।

সে আরও বলে, আমাদের স্কুলের রানা স্যার আমাকে বিভিন্ন প্রতিযোগিতায় নিয়ে যেতেন,আমার এ সফলতার পিছনে রানা স্যারের অবদান অপরিসীম, এ ছাড়া আমার ভাইও অনেক সাপোর্ট করেছে।সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন দেশের বাইরে গিয়েও বাংলাদেশের জন্য স্বর্ণপদক নিয়ে আসতে পারি।

সজলের গ্রামের বাড়িতে গিয়ে কথা হয় তার বড় ভাই সজিবের সঙ্গে। তিনি বলেন, এক সময় আমার স্বপ্ন ছিল অ্যাথলেট হবো। সেই আশায় বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছিলাম। কিন্তু পরিবারের বিভিন্ন কাজ ও সমস্যার কারণে আমি সেটা হতে পারিনি। তারপর আমার স্বপ্নটা বাস্তবায়ন করতে চাই আমার ছোট ভাইকে দিয়ে। সেই চেষ্টা থেকেই তাকে বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক পরামর্শ এবং কীভাবে ভালো করা যায় সেই চেষ্টা করেছি। তার ফল হিসেবে এখন সে স্বর্ণপদক পেয়েছে।

সজলের বাবা মো: রমজান আলী বলেন, আমার ছেলে অনেক ছোট মানুষ। কেবল ক্লাস সেভেনে পড়ে। যদি বড় হয় তাহলে আরও ভালো কিছু করতে পারবে বলে আশা করি। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের সজলের জন্য।

এ বিষয়ে জানতে চাইলে সালান্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুদ রানা বলেন, আমাদের স্কুল থেকে এর আগে বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অনেকেই ভালো খেলেছে। আমাদের সজল এবার জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করেছে। আমি চেষ্টা করেছি সজল যেন ভালো কিছু করতে পারে। তাই প্রতিযোগিতায় অংশগ্রহণের এক দিন আগেই আমি ঢাকা গিয়ে সজলের সঙ্গে দেখা করি। বিভিন্ন ধরনের পরামর্শ ও সাহস দেই। সজল আমাদের স্কুলের গর্ব, ঠাকুরগাঁও জেলার গর্ব। আমি আশা করি ভবিষ্যতে সে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 8 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 17 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 17 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 22 hours আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক