হোম
অপরাধ

দিনাজপুরে বীরগঞ্জের প্রাণ দাসের আত্মহত্যা নয়,পরিকল্পিত হত্যা

তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরের বীরগঞ্জে প্রাণ দাসের (২৫) মৃত্যুকে প্রথমে আত্মহত্যা বলে দাবি করা হলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এটি আত্মহত্যা নয়, বরং পরকীয়ার জেরে সংঘটিত এক সুপরিকল্পিত হত্যা।

বুধবার (২৯ অক্টোবর ২০২৫) বিকেল ৪ টায় দিনাজপুর পিবিআই কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অ্যাডিশনাল ডিআইজি মাহফুজ্জামান আশরাফ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, “প্রাণ দাস হত্যাকাণ্ডটি প্রথমে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হলেও আমাদের তদন্তে প্রমাণ মেলে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

গত ২০ অক্টোবর ২০২৫ তারিখে নিহত প্রাণ দাসের মা সারতী রাণী দাস বীরগঞ্জ থানায় ৩০২/৩৪ দণ্ডবিধি অনুযায়ী মামলা নং-৩৪ দায়ের করেন। হতদরিদ্র দিনমজুর শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন যে তার ছেলেকে হত্যা করা হয়েছে। বহুবার থানায় গিয়েও কোনো সঠিক তদন্ত না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত পিবিআই দিনাজপুরের কাছে আবেদন করেন।
পিবিআইয়ের তদন্তে উঠে আসে ঘটনার দিন প্রাণ দাসকে হত্যা করেন তার শ্বশুর নিপেন্দ্র নাথ রায়, শাশুড়ি জোসনা রানী, স্ত্রী পূজা রাণী দাস এবং ভায়রা দিপু রায়।

হত্যার পর তারা ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিলেন। শাশুড়ি প্রথমে থানায় গিয়ে “ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা” বলে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
তবে পিবিআই দিনাজপুরের এসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ছায়া তদন্তে সত্য উদ্ঘাটিত হয়। প্রমাণ মেলে, এটি ছিল একটি সুনিপুণভাবে সাজানো হত্যাকাণ্ড।

পরবর্তীতে ২০ অক্টোবর রাতে চারজন আসামিকে বীরগঞ্জ উপজেলার ডাকেশ্বরী গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
আদালতের অনুমতিক্রমে জিজ্ঞাসাবাদে দিপু রায় ও পূজা রাণী দাস হত্যার কথা স্বীকার করেন। দিপুর জবানবন্দি অনুযায়ী, পূজা রাণীর পরকীয়া সম্পর্কের জেরে পারিবারিক কলহ থেকে প্রাণ দাসকে হত্যা করা হয়।

পরে দিপুর ঘর থেকে হত্যায় ব্যবহৃত ইট তৈরির ফার্মা ও খাট জব্দ করে পুলিশ। তদন্তের নেতৃত্বে ছিলেন পিবিআই দিনাজপুরের অ্যাডিশনাল ডিআইজি মো. মাহফুজ্জামান আশরাফ। তিনি বলেন, পিবিআই সবসময় গুরুত্বপূর্ণ মামলার সঠিক ও নিরপেক্ষ তদন্তে কাজ করে আসছে।

এই মামলাটি ছিল এক অসহায় মায়ের কান্নার প্রতিদান। আমরা স্বল্প সময়ের মধ্যেই প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পেরেছি। এতে সাধারণ মানুষের মধ্যে পিবিআইয়ের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে। প্রেস ব্রিফিংয়ে পিবিআইয়ের ইন্সপেক্টর মোস্তাফিজ, সাব-ইন্সপেক্টর মেহেদী হাসানসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 3 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 4 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 23 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 23 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 1 day আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক