তহমিনা বেগম বিউটি,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
দিনাজপুরের বীরগঞ্জ থানাধীন ঝাড়বাড়ী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হিসেবে মোঃ শাহজাল (২৮), পিতা-মৃত আহাছ উদ্দিন; মো. আশিক (২৪), পিতা-মোঃ আব্দুল বারিক; এবং মো. আসাদুজ্জান (৩২), পিতা-মৃত দেলোয়ার হোসেন—এদের আটক করা হয়। তাদের সবার বাড়ি দেবারুপাড়া এলাকায়।
এছাড়া বীরগঞ্জ পৌরসভার গ্রামীণ চক্ষু হাসপাতাল এলাকা থেকে আরও একজন মাদক ব্যবসায়ী মো. নোবেল (২২), পিতা-মো. মনির হোসেন, সাং-উত্তর সুজালপুর দেবারুপাড়া, থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুরকে আটক করা হয়।
স্থানীয় সচেতন জনগণের সহায়তায় বীরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
পরে সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আসামিদের জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।