হোম
আইন-বিচার

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।

উত্তম শর্মা,বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর বানিয়াপাড়া গ্রামে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৈধভাবে সৌদি আরবে পাঠানোর আশ্বাস দিয়ে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ এনে অর্থ ফেরত না পেয়ে অভিযুক্ত ব্যক্তির বাড়ি থেকে গরু নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
ভুক্তভোগী প্রতিবন্ধী মো. হানিফ অভিযোগ করেন, একই এলাকার আবুল হোসেনের ছেলে মো. আমজাদ হোসেন ২০২১ সালে তার ছোট বোন জান্নাতুনের স্বামী মো. লিপনকে বৈধভাবে সৌদি আরব পাঠানোর আশ্বাস দিয়ে ৫ লাখ টাকা নেন। ওই টাকা সংগ্রহ করতে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার পাশাপাশি সুদে ধার করতে হয়েছিল।

২০২১ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে ধাপে ধাপে পুরো টাকা পরিশোধ করা হয়। হানিফের দাবি, টাকা নেওয়ার পরও তার বোনজামাইকে বিদেশে পাঠানো হয়নি এবং দীর্ঘদিন ধরে টাকা ফেরতের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। বরং টাকা চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে এবং একপর্যায়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, শুধু তাদের পরিবারের কাছ থেকেই নয়, একই এলাকার বদিউলের ছেলে আব্দুল সালাম স্বাধীনের কাছ থেকেও বিদেশে পাঠানোর কথা বলে ৫ লাখ টাকা নিয়েছেন আমজাদ। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সোমবার বিকেলে টাকা ফেরতের আশায় হানিফের পরিবারের সদস্যরা আমজাদের বাড়িতে যান। সেখানে আমজাদকে না পেয়ে তার একটি গাভি ও দুটি বাছুর নিয়ে আসেন বলে জানান তারা। তাদের দাবি, টাকা ফেরতের নিশ্চয়তা না পাওয়ায় বাধ্য হয়ে তারা এ পদক্ষেপ নিয়েছেন।

অন্যদিকে, আমজাদ হোসেনের ভাই বুলবুল হোসেন অভিযোগ করেন, হানিফের পরিবারের লোকজন তাদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও গবাদিপশু লুট করে নিয়ে গেছে। এ বিষয়ে অভিযুক্ত আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। বিষয়টি নিয়ে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চললেও সংবাদ লেখা পর্যন্ত কোনো সমাধান হয়নি। তবে উভয় পক্ষ আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 3 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 4 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 5 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 6 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 6 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 8 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 9 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 13 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 14 hours আগে

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন
অপরাধ 14 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক