হোম
নির্বাচিত কলাম

তেঁতুলিয়ায় শতবর্ষী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী রুমানা আলী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ জুন, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের
তেঁতুলিয়া উপজেলার শতবর্ষী স্কুল বাংলাবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী তুসি। শুক্রবার বিকেলে উপজেলার শতবর্ষী বাংলাবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। পরিদর্শনে এসে স্কুলটির শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

এর আগে প্রতিমন্ত্রীকে শিক্ষকরা ফুল দিয়ে শুভেচ্ছা দিযে অভ্যর্ত্থনা জানান।তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব ড. মো: আতাউল গনি, প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোঃ মোক্তার হোসেন, পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান, মডেল থানার ওসি সুজয় কুমার রায়, বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী স্কুলটির প্রধান শিক্ষকআবু তালেবসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেন, আমরা চাই মান সম্মত শিক্ষা। মানসম্মত শিক্ষা বাস্তবায়নে বর্তমান আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকার প্রধান বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আমি খুব ভাগ্যবান যে শতবর্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে পেরে।

এ স্কুলে এসে কিছু সমস্যার কথা শুনলাম। শিক্ষার্থী ও শিক্ষকরা সমস্যার কথা তুলে ধরেছেন। সে সমস্যা সমাধান হয়ে যাবে শীঘ্রই। এ স্কুলের দ্বিতীয় ভবনটি সম্প্রসারণ করে চারতলা ভবণ করা হবে। আমরা চাই এখান থেকে ভালো পড়াশোনা হোক। এখান থেকে ভালো মেধাবী ছেলে মেয়েরা বের হোক। তারা সব জায়গায় ছড়িয়ে পড়–ক। বাংলাদেশের গর্ব হয়ে তৈরি হোক।

তিনি আরও বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্মার্ট বাংলাদেশের মানসম্মত ভিত্তি প্রাথমিক শিক্ষার লক্ষ্য অর্জনে কাজ করছে। শিক্ষার্থীদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার দীক্ষা গ্রহণ করার পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষার্থীদের সাথে ফটোসেশনে অংশ নেন।

বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বলেন, বাংলাবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯১৩ সালে স্থাপিত হয়েছিল। শতবর্ষী এ স্কুলে আমিও পড়লেখা করেছিলাম। দীর্ঘ সময়ের মধ্যে কোন মন্ত্রী এ স্কুলে পদার্পন ঘটেনি। এই প্রথম কোন শিক্ষা প্রতিমন্ত্রী স্কুলটিতে পদার্পন করায় আমরা গর্ববোধ করছি। স্কুলটি প্রাক প্রাথমিক থেকে ৮ম শ্রেণি পর্যন্ত। আমরা প্রতিমন্ত্রীর কাছে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব ও লাইব্রেরী, নতুন ভবন ও সীমানা প্রাচীর দাবি করলে প্রতিমন্ত্রী তা বাসÍবায়ন করা হবে বলে আশ্বাস দেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 3 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 10 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 10 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 10 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 10 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 11 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 13 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক