রফিকুল ইসলাম জিলু,ব্যুরো ঢাকা || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, “আপনারা আমাকে ১৪১টি কেন্দ্রে ভোট দিয়ে জয়ী করেছেন। আমি আপনাদের সেবায় নিয়োজিত, আপনাদের সেবায় মরে যাব। এমপি-মন্ত্রী কোনো কিছু নয়, স্থায়ী কমিটির সদস্য হওয়াও কোনো কিছু নয়। মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে আমাকে স্থায়ী কমিটির সদস্য করেছেন। সেই আস্থা ও বিশ্বাস ধারণ করে জনগণের সঙ্গে সরকারের একটি সেতুবন্ধন তৈরি করব।
সভাপতিত্ব করেন তেঁতুলঝোড়ায় ইউনিয়নের বিএনপি হাজী মোহাম্মদ মহিউদ্দিন, সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ। এই সময় উপস্থিত ছিলেন, সাভার থানা অফিসার্স ইনচার্জ, তেঁতুলঝোড়ায় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান । ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, এডভোকেট মেহেদী হাসানসহ বিএনপি অঙ্গ সংগঠন স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।