হোম
নির্বাচিত কলাম

তিনদিনের মধ্যে দেশে ফিরতে বাধ্য হলেন মুরাদ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২১ ৯:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

তিনদিনের মধ্যে দেশে ফিরতে বাধ্য হলেন মুরাদ। প্রথমে স্বাস্থ্য, পরবর্তীতে তথ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন জামালপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য মোঃ মুরাদ হাসান অশালীন মন্তব্য করার জের ধরে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগকারী মুরাদ হাসান বাংলাদেশ ছেড়ে চলে গেলেও আবার তিনি দেশে ফিরে এসেছেন। রবিবার বিকাল পাঁচটার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপরই তাকে ইমিগ্রেশন কর্মকর্তার দপ্তরে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশের বিমান প্রতিমন্ত্রী মোঃ শওকত আলী সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বিমানবন্দরে পৌঁছানোর পর তার সঙ্গে কথা বলছেন ইমিগ্রেশন এবং স্বাস্থ্য কর্মকর্তারা। ছয়টার একটু পরে মুরাদ হাসান বিমানবন্দর থেকে বেরিয়ে যান। সাংবাদিকরা এই সময় ভিআইপি গেটের সামনে অপেক্ষা করলেও, তিনি অন্য একটি গেট দিয়ে বেরিয়ে গেছেন বলে একজন ইমিগ্রেশন কর্মকর্তা জানিয়েছেন। এর আগে বাংলাদেশ ও কানাডার একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান কানাডা পৌঁছালেও সেখানকার কর্তৃপক্ষ তাকে সেদেশে ঢুকতে দেয়নি। ফলে তিনি দেশে ফিরে আসতে বাধ্য হন। তবে এই তথ্য বিবিসি বাংলা যাচাই করে দেখতে পারেনি।

রবিবার বাংলাদেশের তিনটি জেলায় তার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে তিনটি মামলার আবেদন করা হয়েছে। তাতে অশালীন মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তবে আদালত এসব আবেদনের বিষয়ে কোন সিদ্ধান্ত দেয়নি। দেশত্যাগের উদ্দেশ্যে বৃহস্পতিবার রাত সাড়ে ন’টার দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রগুলো বিবিসি বাংলাকে জানিয়েছিল। মুরাদ হাসান এখন মন্ত্রী না থাকলেও এমপি রয়েছেন। ফলে লাল পাসপোর্ট তার আছে এবং তা নিয়ে তিনি বিদেশ গেছেন বলে জানা গেছে।

বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা সে সময় জানিয়েছেন, মুরাদ হাসান রাত সাড়ে ন’টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে যান। ঢাকা থেকে দুবাই হয়ে তিনি কানাডার যাবার জন্য এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ধরেছেন বলে কর্মকর্তারা তখন জানিয়েছেন। বিএনপি নেতা তারেক রহমানের কন্যাকে নিয়ে নারী-বিদ্বেষী ও বর্ণবাদী মন্তব্য করা এবং ফাঁস হওয়া একটি টেলিফোন আলাপে একজন চিত্রনায়িকার সাথে অশালীন মন্তব্য করার অভিযোগ ওঠার পর মুরাদ হাসানকে প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে।

বিএনপি প্রধান খালেদা জিয়ার নাতনিকে নিয়ে মুরাদ হাসানের মন্তব্যের ব্যাপারে সমালোচনার মধ্যেই তার একটি টেলিফোন আলাপ ফাঁস হয় গত রোববার। তাতে তাকে একজন নায়িকার সঙ্গে অশালীন ভাষায় কথা বলতে শোনা যায়। এক পর্যায়ে তিনি ওই নায়িকাকে ধর্ষণেরও হুমকি দেন। এই আলাপ ফাঁস হওয়ার পর তীব্র নিন্দার মুখে তিনি ঢাকা থেকে চট্টগ্রাম চলে যান।
এরপর গত সোমবার রাত প্রধানমন্ত্রী তাকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। পরদিন মঙ্গলবার তিনি পদত্যাগ পত্র পাঠান এবং সেদিনই তিনি গোপনে ঢাকায় আসেন বলে তার ঘনিষ্ঠ একজন জানিয়েছেন। পদত্যাগের পর মুরাদ সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন এবং তাতে তিনি লিখেছিলেন, যদি তার কোন ভুল হয় তাহলে যেন ক্ষমা করা হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 12 hours আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 13 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 19 hours আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 23 hours আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 23 hours আগে

দিনাজপুরের দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় স্বামীর বাড়ির গেটে প্রথম
রংপুর 24 hours আগে

সাভারে ডেঙ্গু আক্রান্তে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম এর
ঢাকা 24 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা।
অর্থনীতি 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক