হোম
ঢাকা

ঢাকা নারায়ণগঞ্জে জুস কারখানার আগুনে অন্তত ৫২ জন নিহত।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ জুলাই, ২০২১ ৫:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

ঢাকা নারায়ণগঞ্জে জুস কারখানার আগুনে অন্তত ৫২ জন নিহত। নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে কারখানায় গতকাল আগুন লেগেছিল, সেখানে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৫২ জন মারা গেছে বলে বাংলাদেশ ফায়ার সার্ভিস আজ জানিয়েছে। বাংলাদেশ ফায়ার সার্ভিসের উপ পরিচালক দেবাশিষ বর্ধন দুপুর সোয়া দুইটা নাগাদ ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানান, “৪৯টি মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে।” তিনি জানান, ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। এছাড়া গতকাল রাতেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছিল বলে জানান মি. বর্ধন।

ঐ ভবনের পঞ্চম ও ষষ্ঠ তালায় এখনও উদ্ধারকাজ চলছে বলে জানান তিনি। তিনি জানান, মরদেহগুলো ভবনটির চতুর্থ তলা থেকে উদ্ধার করা হয়েছে। দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা না যাওয়ায় পঞ্চম ও ষষ্ঠ তলায় উদ্ধারকাজ পরিচালনা করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, “চার তলার সিঁড়ির দরজা বন্ধ ছিল, এ কারণে সেখানে থাকা মানুষ বের হয়ে ছাদে উঠতে পারেনি। তারা ছাদে যেতে পারলে হয়তো তারা মারা যেতেন না।

উদ্ধার করা মরদেহগুলো পুড়ে এতটাই বিকৃত হয়েছে যে সেগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেবাশিষ বর্ধন। এই কর্মকতা জানান, বৃহস্পতিবার রাতে ভবনটির ছাদ থেকে ২৫ জনকে তারা উদ্ধার করেন যারা আগুন লাগার পর ছাদে উঠতে পেরেছিলেন।

পঞ্চম ও ষষ্ঠ তলা পুরোপুরি সার্চ করে তারপর হতাহতের চূড়ান্ত সংখ্যা জানা সম্ভব হবে। ঘটনাস্থলে থাকা রূপগঞ্জ থানার একজন পুলিশ সদস্য জানিয়েছেন যে ওই কারখানায় কাজ করতেন, এমন অনেকের স্বজনেরা ঘটনাস্থলে ভিড় করেছেন। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে নারায়নগঞ্জের জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।

রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় একটি ফুড অ্যান্ড বেভারেজ ফ্যাক্টরির ভবনে বৃহস্পতিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে আগুন লাগে। আগুন লাগার পর সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে বলা হয়েছিল যে আগুনের ঘটনার পর তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় চোর সন্দেহে শামীম নামে এক যুবককে রাতভর নির্যাতন চালিয়ে
অপরাধ 7 hours আগে

পঞ্চগড়ের সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
আইন-বিচার 7 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
রংপুর 8 hours আগে

কেন্দ্রীয় লোকো মোটিভ কারখানা পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূত-ব্রেন্ট ক্রিস্টেনসেন।
তথ্য ও প্রযুক্তি 10 hours আগে

বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জনগণের প্রত্যাশা।
রংপুর 11 hours আগে

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেফতার-৩ : বিপুল পরিমান মাদক উদ্ধার।
অপরাধ 11 hours আগে

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 1 day আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 1 day আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 1 day আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক