হোম
নির্বাচিত কলাম

ঢাকার দুই সিটি কর্পোরেশনে অভিযান চলছে, সরকারি স্থাপনায় লার্ভা পেলে জরিমানা ৪ গুণ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জুন, ২০২১ ৯:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

ঢাকার দুই সিটি কর্পোরেশনে অভিযান চলছে, সরকারি স্থাপনায় লার্ভা পেলে জরিমানা ৪ গুণ। ডেঙ্গু-চিকুনগুনিয়ার মতো জীবাণু বহনকারী এডিস মশার বিস্তার রোধে রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশনে অভিযান চলছে। মশার লার্ভা যাতে তৈরি হতে না পারে, সেজন্য জনসচেতনতা কর্মসূচিও পালন করা হয়েছে। এর পরও সরকারি আবাসন ও স্থাপনায় এডিস লার্ভা মিললে ৪ গুণ বেশি জরিমানা করার ঘোষণা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (৮ জুন) এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

এদিন নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে ‘এডিস মশা বাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ’ শীর্ষক মতবিনিময় সভা হয়। এর আয়োজন করে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র শেখ তাপস বলেন, নির্মাণাধীন স্থাপনায় এডিস মশার লার্ভা বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সরকারি আবাসন ও নির্মাণাধীন স্থাপনায় এটি পাওয়া গেলে ৪ গুণ জরিমানা করার নির্দেশনা দেয়া হয়েছে।

এর ব্যাখ্যায় এসব স্থাপনাকে এডিস মশার ‘অভয়ারণ্য’ আখ্যায়িত করে তিনি বলেন, সরকারি নির্মাণাধীন স্থাপনা ও আবাসিক কলোনীতে মশক কর্মীদের যেতে দেয়া হয় না। এমনকি কাউন্সিলরদেরও প্রবেশ করতে দেয়া হয় না সেখানে। এ কারণে ওইসব স্থাপনায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম দুর্বল হয়ে পড়ছে। রকারি আবাসন ও স্থাপনায় একবার এডিস মশার বংশবিস্তার শুরু হলে তা ব্যাপক আকার ধারণ করে। সেজন্য এসব স্থাপনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে, বলেন শেখ ফজলে নূর তাপস।

রাজধানীতে ছাদ বাগান সংস্কৃতি গড়ে উঠেছে মন্তব্য তিনি বলেন, এখন বাসা-বাড়িতে ফুলের টবে পানি জমে মশার বিস্তার ঘটছে। মহিলা কাউন্সিলরদের বলা হয়েছে, তারা যেন বাড়ির কর্তা-কর্ত্রীদের সঙ্গে কথা বলে ফুলের টবে পানি না জমার ব্যাপারে ভূমিকা রাখেন। এই মতবিনিময় সভায় এডিস মশার বংশবিস্তার এবং তা নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে একটি উপস্থাপনা দেখান স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল শরীফ আহমেদ। অন্যান্যের মধ্যে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ ও স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসি পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 hour আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 4 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 6 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 12 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 24 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক