হোম
দুর্ঘটনা

ঢাকার গুলিস্তান-ফার্মগেট নটর ডেমের শিক্ষার্থীর মৃত্যু, বিক্ষোভে অচল।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২১ ৭:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

ঢাকার গুলিস্তান-ফার্মগেট নটর ডেমের শিক্ষার্থীর মৃত্যু, বিক্ষোভে অচল। রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, ডিএসসিসি, ময়লার গাড়ির চাপায় নিহত হওয়ার ঘটনায় আজ বৃহস্পতিবারও শহরে বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে মতিঝিল, গুলিস্তান ও ফার্মগেট এলাকা কার্যত অচল হয়েছে পড়েছে। একই ঘটনায় গতকাল বুধবারও রাজধানীতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আজ বৃহনস্পতিবার, ২৫ নভেম্বর, প্রথমে নটর ডেম কলেজের কয়েক ‘শ’ শিক্ষার্থী গতকাল গুলিস্তানের ওই ঘটনায় প্রথমে কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

এরপর তারা মতিঝিলের শাপলা চত্ত্বর এলাকায় গিয়ে বিক্ষোভ করেন। সেখান থেকে তারা যান গুলিস্তানের সেই দুর্ঘটনাস্থলের কাছে। শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অপরদিকে, রাজধানীর আরো কয়েকটি কলেজের শিক্ষার্থীরা শহরের ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেছেন। এ ছাড়া ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বেইলি রোডের মুখে শান্তিনগরের রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। রাজধানীর এসব ব্যস্ততম পয়েন্টে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে আশপাশের সব সড়কে। এ কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের কথা জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে প্রথমে মতিঝিলের শাপলা চত্ত্বরে যান। এরপর কিছু সময় তারা সেখানে অবস্থান করেন। পরে তারা তাদের সহপাঠী নাঈম হাসানের দুর্ঘটনাস্থল গুলিস্তানে যান। এ সময় কয়েক শ শিক্ষার্থীর বিক্ষোভ সমাবেশ থেকে স্লোগান দেওয়া হয়, উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের পল্টন থানার পরিদর্শক, ট্রাফিক, মশিউর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ করছে শিক্ষার্থীরা। ওই সড়ক দিয়ে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। নাঈমের সহপাঠী হাসিবুর রহমান আন্দোলন প্রসঙ্গে বলেন, আমাদের এই আন্দোলন অহিংস, আমরা নিরাপদ সড়ক চাই।

অপরদিকে, সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় শিক্ষার্থীদের জমায়েত শুরু হয়। বেলা ১১টার দিকে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, গতকাল সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছে। তবে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে কাজ করছে পুলিশ।

শিক্ষার্থী নাঈম হাসান গুলিস্তানে সড়ক পার হওয়ার সময় গতকাল বুধবার ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে যান। কিন্তু গাড়ি না থামিয়ে চালক তাকে চাপা দেয়। এ ঘটনায় গতকাল বুধবার রাতেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর কামরাঙ্গীরচরের বাসিন্দা শাহ আলমের ছেলে নাঈম। দুই ভাইয়ের মধ্যে ছোট ছিলেন তিনি। নাঈমের মৃত্যুর খবর পেয়ে গতকালই তার সহপাঠীরা গুলিস্তান মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

 

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় চোর সন্দেহে শামীম নামে এক যুবককে রাতভর নির্যাতন চালিয়ে
অপরাধ 2 hours আগে

পঞ্চগড়ের সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
আইন-বিচার 3 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
রংপুর 3 hours আগে

কেন্দ্রীয় লোকো মোটিভ কারখানা পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূত-ব্রেন্ট ক্রিস্টেনসেন।
তথ্য ও প্রযুক্তি 6 hours আগে

বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জনগণের প্রত্যাশা।
রংপুর 6 hours আগে

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেফতার-৩ : বিপুল পরিমান মাদক উদ্ধার।
অপরাধ 7 hours আগে

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 21 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 1 day আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 1 day আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক