হোম
ঢাকা

ঢাকায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চ্যানেলে সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত, একই চ্যানেলের ৪৭ জন কোয়ারেন্টিনে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২০ ৭:৪১ পূর্বাহ্ণ

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চ্যানেলে

ফাইল ছবি

বাংলাদেশে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত একজন সাংবাদিকের দেহে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে বলে জানানো হয়েছে। যার দেহে এই সংক্রমণ ঘটেছে, তিনি বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চ্যানেলে কর্মরত রয়েছেন। শুক্রবার টেলিভিশন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম. শামসুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

আক্রান্ত ব্যক্তি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চ্যানেলের একজন ক্যামেরাপারসন বলে জানা গেছে। তিনি করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ার পর ওই টেলিভিশন চ্যানেলের আরো ৪৭ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এক বিবৃতিতে শামসুর রহমান বলেন, অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি, আমাদের এক সহকর্মী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন পরিবারের এক সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

তিনি জানান, আক্রান্ত ব্যক্তি সর্বশেষ ২৫ ও ২৬শে মার্চ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করেছেন। তিনি রাতেই অফিসকে জানিয়েছিলেন যে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় অফিসে আসতে পারবেন না। এরপর থেকে তিনি সেলফ আইসোলেশনে ছিলেন। দুইদিন আগে তিনি আইইডিসিআর-এর হটলাইনে টেলিফোন করেন। এরপর তার স্যাম্পল পরীক্ষা করা হয় এবং ওই পরীক্ষায় দেখা যায় যে তিনি করোনাভাইরাস পজিটিভ।

ওনার সংস্পর্শে যারা এসেছিলেন, (এমন) প্রায় ৪৭ জনের একটা তালিকা আমরা করেছি। আমরা আমাদের সে ৪৭ জন সহকর্মীকে সেলফ আইসোলেশনে পাঠিয়েছি। ২৬ তারিখ থেকে যদি হিসেব করি তাহলে আগামী পাঁচদিনে যদি কারো কোন সিম্পটম গ্রো না করে, তাহলে আর কারো সংক্রমণ হয়নি, এক ভিডিও বার্তায় শামসুর রহমান জানান। তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের সব সময় পেশাগত দায়িত্বপালনের জন্য ঝুঁকির মধ্য দিয়ে কাজ করতে হয়। আমি গতকাল আমার সহকর্মীর সাথে কথা বলেছি। উনি রিকভারি করছেন, বলেন মি. রহমান।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের হেড অব নিউজ মামুন ব্রেকিংনিউজকে জানান, গত ৯ দিন ধরেই ওই সাংবাদিক ছুটিতে আছেন। তিনি বাদে আমাদের প্রতিষ্ঠানের অন্য কর্মীদের মাঝে করোনা ভাইরাসের কোনো রকম উপসর্গ দেখা যায়নি। তাই এই মুহূর্তেই আমরা লকডাউনে যাওয়ার কথা ভাবছি না। তবে আক্রান্তের সংস্পর্শে আসা ৪৭ জনের তালিকা আমরা করেছি এবং অলরেডি তাদেরকে সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়েছে। এরপরও সম্ভাব্য সকল প্রকার সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এমনকি কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান মামুন আব্দুল্লাহ। এদিকে আক্রান্ত ওই সাংবাদিক বর্তমানে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আছেন। ইনডিপেনডেন্টের একজন সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 9 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 11 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 13 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 19 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক