admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২২ ১২:১২ পূর্বাহ্ণ
মোঃ আনোয়ার হোসেন, হরিপুর,ঠাকুরগাঁওঃ জেলার হরিপুর উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ঘরে বসেই পাবেন সকল ভাতা এই প্রতিপাদ্যে, সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন,১১টায় হরিপুর উপজেলা পরিষদের হলরুমে থেকে র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হলরুমে সামনে এসে শেষ হয় ও আলোচনা সভা ও প্রতিবন্ধীদের সাটিফিকেট ও ঋণ বিতরণ।
বিভিন্ন স্কুল কলেজের অসহায় প্রতিবন্ধী ছাত্র/ ছাত্রীদের চেক বিতরণ অনুষ্ঠান। এসময় উপস্থিত ছিলেন ,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান মুকুল বলেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম , বাবু নগেন কুমার পাল ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা, সমাজসেবা অফিসার হরিপুর, মোঃ রফিউল ইসলাম,
এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ ও স্থানীয় জনসাধারণ, গণমান্য ব্যক্তিবর্গ।