আব্দুল কাদের জিলানী, ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে রামনাথ হাট সুইপার বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাধনা রানী (২১) ও চন্দনা রানী (৪০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই নারীর কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে রুহিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
স্থানীয়দের মতে, রামনাথ হাট এলাকার সুইপার বস্তিতে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার অভিযোগ থাকলেও সাম্প্রতিক এ অভিযানে দুই নারী কারবারিকে আটক করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।