হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে ইউপি নির্বাচনের দলীয় ফরম মুল্য ১০ হাজার টাকা আওয়ামী লীগের।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২১ ১১:৩৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র তোলার আগেই কিনতে হয়েছে উপজেলা আওয়ামী লীগের ফরম। আর প্রতিটি ফরম ১০ হাজার টাকা করে নেওয়া অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত বাবুর বিরুদ্ধে।

এছাড়াও প্রতিটি ইউনিয়ন থেকে ৩ জনের নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। যাদের নাম পাঠানো হয়েছে তারা হাইব্রিড আওয়ামী লীগার / আওয়ামীলীগে অনুপ্রবেশকারী, বিভিন্ন অপরাধের সাথে জরিত ও মাদকের সাথে জরিত এমনও অভিযোগ রয়েছে। যাদের জনপ্রিয়তা রয়েছে তাদের নাম কেন্দ্রে পাঠানো হয় নাই এমন অভিযোগ করেছেন অনেক প্রার্থী।

মঙ্গলবার খোঁজ নিয়ে জানা গেছে, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলে রয়েছে বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়ন। গত ১৪ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে শুরু হয় ফরম বিক্রি। বালিয়াডাঙ্গী উপজেলায় চেয়ারম্যান প্রার্থীতার জন্য মোট ৪৮ জন দলিয় ফরম কিনেছেন ১০ হাজার টাকা করে। এর মধ্যে ফরম জমা দিয়েছেন ৪৭ জন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক চেয়ারম্যান প্রার্থী বলেন, এ ধরনের সিস্টেম কোথাও নেই। কিন্তু বালিয়াডাঙ্গীতে এভাবে ফরম বিক্রি করা হচ্ছে। ১০ হাজার টাকার নিচে কাউকে ফরম দেওয়া হচ্ছে না। ফরম না নিলে প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠানো হবে না। ফলে বাধ্য হয়ে ফরম কিনেছেন চেয়ারম্যান প্রার্থীরা। কিন্তু এখন প্রতি ইউনিয়ন থেকে তিনজনের নাম পাঠানো হয়েছে কেন্দ্রে। যাদের নাম পাঠানো হয় নাই তাদের টাকা আর ফেরৎ দেওয়া হবে না।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলার দুওসুও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ৫নং দুওসুও ইউপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে ১০ হাজার টাকায় ফরম কিনেছি। সেই টাকা নাকি অফেরৎযোগ্য। আমার নাম কেন্দ্রে পাঠানো হয় নাই। ওই ইউপির আরেক চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান বলেন, ১০ হাজার টাকায় দলীয় ফরম কিনেছি। কেন্দ্রে প্রার্থীদের তালিকা পাঠানোর জন্য এই ফরম বিক্রি করছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

চারোল ইউপির চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন বলেন, উপজেলা থেকে কেন্দ্রে তালিকা পাঠানোর জন্য প্রার্থীদের কাছে ফরম বিক্রি করা হচ্ছে। খরচের জন্য কিছু টাকা নিচ্ছে। তবে এটার কোনো নিয়ম নেই। তবুও যারা প্রার্থী তাদের কিনতেই হচ্ছে। আমি ১০ হাজার টাকায় ফরম কিনেছি। এলাকায় আমার জনপ্রিয়তা রয়েছে। নমিনেশন পেলে আমি জয়ী হব আশা করছি।

ফরম বিক্রির বিষয়টি স্বীকার করে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত বাবু বলেন, দলের ফান্ড গঠন করতে হবে। উপজেলায় আওয়ামী লীগ অফিস নির্মানের জন্য সকল প্রার্থীরা নিজ ইচ্ছায় টাকা দিয়েছে। তবে দলীয় ফরম ১০ হাজার টাকায় বিক্রির কোনো নিয়ম আছে কি-না এমন প্রশ্ন করা হলে তিনি বলেন সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করেই ফরমের দাম নির্ধারণ করা হয়েছে। এই টাকা সকলে নিজ ইচ্ছায় দিয়েছে কারো কাছে জোর করে নেওয়া হয় নাই।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী বলেন, টাকা দেওয়া ও নেওয়ার কোন নিয়ম নেই। তবে টাকা নেওয়া হলে, যে নিবে তাকে সেই দায়ভার গ্রহন করতে হবে। আর কোন অনুপ্রবেশকারী জামাত শিবিরের কেও নমিনেশন পেলে তার নমিনেশন বাতিলের জন্য আমরা জেলা থেকে আবেদন করবো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ,গোডাউন
আইন-বিচার 56 minutes আগে

সুনামগঞ্জের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।
অপরাধ 6 hours আগে

বিএনপির নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও গ্রেফতার করা
ঢাকা 21 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 1 day আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 1 day আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক