হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও চা চাষের জন্য উপযুক্ত অসংখ্য চা বাগান গড়ে উঠেছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ জুলাই, ২০২২ ১:২৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ অসংখ্য চা বাগান গড়ে উঠেছে, চা চাষে দেশের দ্বিতীয় বৃহত্তম অঞ্চল পঞ্চগড়ের পর এখন পার্শ্ববতী জেলা ঠাকুরগাঁও জেলায় অসংখ্য চায়ের বাগান গড়ে উঠেছে। চা শিল্পের অর্থনীতিতে অপার সম্ভাবনা উঁকি দিচ্ছে সীমান্ত ঘেঁষে গড়ে ওঠা দিগন্তবিস্তৃত এসব বাগানে। খোঁজ নিয়ে জানা গেছে, চায়ের আবাদ শুরু হয়েছে এখন ঠাকুরগাঁও জেলার প্রতিটি উপজেলার গ্রামে গ্রামে।চা বাগান ঠাকুরগাঁও জেলা ঘুরে দেখা মেলে, সমতলভূমিতে গড়ে তোলা ছোট-বড় অসংখ্য চা বাগান। বসতবাড়ির পেছনের জমিতে, বাড়ির আঙিনার আশপাশে, রাস্তার ধারে— আনাচকানাচের বিভিন্ন জমিতে এখন চা গাছের সবুজ রংয়ের সমারহে ভরপুর হয়ে উঠেছে। এতে চা শিল্পে সম্ভাবনার স্বপ্ন দেখছেন ঠাকুরগাঁও জেলার চাষিরা। এক সময় যে জমিতে আগাছা ছাড়া কোনো ফসল হত না সেই জমিতে এখন চা গাছের সমারোহ। নদীর ধারে যেসব জমি শুধু গোচারণ ভূমি হিসেবে পড়ে থাকতো, সেই দিগন্তবিস্তৃত জমিও চা চাষে সবুজের লীলাভূমিতে ভরপুর হয়ে উঠেছে। ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকাগুলোর দিগন্তবিস্তৃত চা-বাগান ছাড়াও দেখা গেছে, যে যেখানে সুযোগ পেয়েছেন, সেখানেই চায়ের গাছ লাগিয়েছেন। অন্যান্য ফসলের তুলনায় চাষিরা চায়ে লাভবান হওয়ায় দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে ঠাকুরগাঁও জেলায় চায়ের চাষ। এতে চা অর্থকারি ফসল হিসেবে বেশ পরিচিতি পেয়েছে ঠাকুরগাঁও জেলায়। আর এসব বাগানে কাজ করে স্থানীয় অনেক বেকার মানুষেরও কর্মসংস্থান হয়েছে। জানা যায়, ১৯৯৯ সালে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় জরিপ চালায় বাংলাদেশ চা বোর্ড এবং চা গবেষণা ইনস্টিটিউট। ২০০০ সালের দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়। পরে ২০০৭ সালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় প্রথম চা চাষ শুরু হয়। এখন ঠাকুরগাঁও জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও গ্রামে চা চাষ হচ্ছে। চা বাগান ঠাকুরগাঁও জেলা কৃষিসম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, ঠাকুরগাঁও জেলায় মোট ২৪১.৭১ হেক্টর জমিতে করা হয়েছে চায়ের বাগান। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ৫৭.৭২ হেক্টর জমিতে ছোট-বড় মিলে ৯৩টি চা বাগান রয়েছে।

পীরগঞ্জ উপজেলায় ০.৩৯ হেক্টর জমিতে ১টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ১৭৯ হেক্টর জমিতে ছোট বড় মোট ১০০টি, রাণীশংকৈল উপজেলায় ১ হেক্টর জমিতে ৪টি ও হরিপুর উপজেলায় ৩.৬ হেক্টর জমিতে ৩টি চা বাগান রয়েছে। সব থেকে বেশি চা চাষ করা হয়েছে বালিয়াডাঙ্গী উপজেলায়। বালিয়াডাঙ্গী উপজেলায় ১৭৯ হেক্টর জমিতে চা চাষ করা হয়েছে। এর মধ্যে রনবাগ ও বেউরঝাড়ী সীমান্ত ফাঁড়ীর কাছে অবস্থিত দুমুখা এবং কলশির মুখে ইসলাম টি এস্টেট নামে মোট ৩টি বাগানে ১৩৩ একর জমিতে চা চাষ করা হয়েছে। এসব বাগানে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে।

ইসলাম টি এস্টেট চা বাগানের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন এ কে এম শামসুজ্জামান (বাবলু) সাংবাদিকদেরকে বলেন, ৩টি বাগান থেকে গত বছর ১৫ লাখ কেজি চা পাতা সংগ্রহ করা হয়েছে। এবার এখন পর্যন্ত প্রায় ৫ লাখ কেজি পাতা সংগ্রহ করেছি । আশা করছি পুরো বছরে এবারও ১৫ লাখ কেজি পাতা সংগ্রহ হবে। আর এ বাগানের চা পাতাগুলো সংগ্রহ করে গাড়িতে নিয়ে যাওয়া হয় পঞ্চগড়ের সাজেদা রফিক টি ফ্যাক্টরিতে। ১১ বছর ধরে চা বাগানে কাজ করছেন সুবল চন্দ্রপাল। সকাল বেলা বেউরঝাড়ীর দুমুখা বাগানের আগাছা পরিষ্কার করার জন্য চা বাগানে স্প্রে করছিলেন তিনি। এ সময় তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আগে কাজ পাইতাম না। সংসার চালাতে খুব কষ্ট হচ্ছিল।

গত ১১ বছর ধরে এখানে কাজ করছি। এখানে কাজ করে যা পাই তা দিয়ে মোটামুটি সংসার ভালোই চলে। বাগানে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাজ করে ২৪০টাকা পাই। পরে আবার ওভার টাইম কাজ করলে বা চা পাতা কাটলে কোন দিন ৫০০ টাকাও দিন হাজিরা পাই।’চা বাগান ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী গ্রামের কৃষক কলিম উদ্দিন দেড় বছর আগে বাড়ির পেছনে ৬ বিঘা জমিতে করেছেন চা বাগান। এবার চা পাতার কেজি ১৪-১৫ টাকা দামে বিক্রি করলেও ৬ বিঘা জমির এক রাউন্ড চা পাতা বিক্রয় করেছেন ২৩ হজার টাকা। তবে তার অভিযোগ ‘সিন্ডিকেটের কারণে চা চাষিরা চা পাতার ন্যায্য মূল পাচ্ছে না ও প্রতি ১০০ কেজি চা পাতায় ২০ কেজি পাতা বেশি দেওয়া লাগে।’বালিয়াডাঙ্গী সীমান্তের নিটোলডোবা গ্রামে গ্রিন ফিল্ড টি এস্টেট ২০০৭ সালে ৬০ একর জমিতে চা চাষ শুরু করে। পরে ২০১৭ সালে বালিয়াডাঙ্গী উপজেলার শাহবাজপুরে ‘গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে একটি চা প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে তোলেন ফয়জুল ইসলাম (হিরু)। নিটোলডোবায় সরজমিনে দেখা যায়, নাগর নদীর এপারে ও ওপারে দুই পাশেই চায়ের গাছ। এ যেন প্রকৃতিতে কেউ সবুজের গালিচা বিছিয়ে দিয়েছে। সবুজের এ গালিচা আর অন্য কিছু নয়, দিগন্তবিস্তৃত চায়ের বাগান। বাগানের গাছ থেকে চা পাতা তুলছিলেন, বেদেনা, হাসেনাসহ আরও ৩-৪ জন নারী। তারা বলেন, ‘এখানে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাজ করে ১০০ টাকা হাজিরা পাওয়া যায়। ১টার পর থেকে কাজ করলে ওভারটাইম হিসেবে আরও বেশি টাকা পাই। সীমন্ত এলাকা হওয়ায় এদিকে তেমন কাজ পাওয়া যায় না। তাই বাড়িতে বসে না থেকে বাগানে কাজ করি।’ ৯ বছর ধরে গ্রিন ফিল্ড টি এস্টেট চা বাগানের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন তাজমুল হক। তিনি বলেন, ‘গতবছর এ বাগান থেকে ৫ লাখ কেজির উর্ধ্বে চা পাতা সংগ্রহ করেছি। গতবছরের তুলনায় এবার আরও বেশি পরিমাণ চা পাতা সংগ্রহ করতে পারবো বলে আশা করছি। এছাড়াও এলাকায় দিন দিন নতুন নতুন চা চাষির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে ঠাকুরগাঁও।’ চা বাগান ঠাকুরগাঁও তিনি আরও বলেন, ‘প্রতিবছর নদী ভাঙনের ফলে চা বাগান নদীগর্ভে চলে যাচ্ছে।

চা বাগান-২

নদী ভাঙ্গন রোধে সরকার যদি কোনো উদ্যোগ গ্রহণ করত তাহলে আমাদের কোম্পানি ও এখানে যারা কাজ করে জীবিকা নির্বাহ করেন তাদের জন্য ভালো হত। কারণ এখানে চা বাগান আছে বলেও অনেকে কাজ করতে পারছেন। আর যদি এইভাবে দিন দিন নদীভাঙ্গনে ফলে বাগান বিলীন হয়ে শেষ হয়ে যায় তাহলে এখানে যারা কাজ করেছেন তারাও বেকার হয়ে যাবে।’ বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের যুবক মো. মোস্তাফিজুর রহমান। ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে অর্নাস পাস করে বসে না থেকে বাড়িতে শুরু করেছেন কৃষি কাজ। অন্যান্য ফসল চাষাবাদের পাশাপাশি পতিত ৩৩ শতক জমিতে করেছেন চা বাগান। তিনি সাংবাদিকদেরকে বলেন, এলাকার অনেক মানুষ চা বাগান করে দিন দিন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। তাই আমিও পরীক্ষামূলকভাবে ৩৩ শতক জমিতে চাষ শুরু করেছি। ফলন ও দাম পেলে আরও বেশি জমিতে চাষ করবো। সরকার যদি এ ঠাকুরগাঁও জেলায় চা বোর্ড ও চা প্রক্রিয়াকরণের জন্য কারখানা করেন তাহলে চায়ের জন্য বিখ্যাত ও সমৃদ্ধ হবে ঠাকুরগাঁও।’ঠাকুরগাঁও জজ কোর্টের আইনজীবী অ্যাড. জাহিদ ইকবাল। তেঁতুলিয়ায় তার এক সহকর্মীকে চা চাষ করতে দেখে তিনিও বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী শাহবাজপুরে ২০১৮ সালে ৩ একর জমিতে টিভি-২৬ জাতের চা চাষ শুরু করছেন। সেই বাগন থেকে এ পর্যন্ত প্রায় ২ লাখ ১৫ হাজার কেজি চা পাতা উত্তোলন করেছেন তিনি। দামও পেয়েছেন ভালো। সাংবাদিকদেরকে বলেন, ঠাকুরগাঁও‘জেলায় চা চাষের অপার সম্ভাবনা রয়েছে। যদি সরকারিভাবে চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা ও ঠাকুরগাঁও জেলায় চা বোর্ডের অফিস করা হয়। চা পাতার দাম নিয়ন্ত্রণে কমিটি গঠন করা হলে এ ঠাকুরগাঁও জেলায় বিশ্ব ও উন্নতমানের ব্যাপক চা উৎপাদন করা সম্ভব।’তিনি আরও বলেন, গত বছরের অক্টোবর মাস থেকে এপর্যন্ত চা পাতার দাম কমে যাওয়ায় চা চাষিদের অবস্থা বেশি ভালো না। বাজারে চা কিনতে গেলে দাম বেশি আর চা পাতা বিক্রয় করতে গেলে দাম কম। তিনি বলেন, ‘এখানে একটি সিন্ডিকেট কাজ করছে। সিন্ডিকেট রোধে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।’ চা বাগান ঠাকুরগাঁও সদর উপজেলার ক্ষুদ্র চা চাষি মেহেদি আহসান উল্লাহ জানান, সরকারি উদ্যোগে কারখানা স্থাপন এবং চা চাষে ভর্তুকি প্রদানের ব্যবস্থা নিলে এ এলাকায় চায়ের চাষ আরও প্রসারিত হবে।

অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার আশায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলায় ছোট ছোট বাগান গড়ে তুলেছেন আরও অসংখ্য চাষি। যেমন পীরগঞ্জ উপজেলার বৈরচুনা গ্রামে ৬৬ শতক জমিতে চা বাগান করেছেন শাহিনুর রহমান, রাণীশংকৈল উপজেলার ইশ্বর চন্দ্র, সফিকুল ইসলাম, খালেক, আলমগীর। হরিপুর উপজেলার তোফাজ্জল হোসেন, শওকত আলী, আবু তাহের এই ৩ চাষি ৩.৬ হেক্টর জমিতে করেছেন চায়ের বাগান। এছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলার ৮৫ জন ৫৭.৭২ হেক্টর জমিতে ৯৩টি বাগান করেছেন। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবীদ মো. আবু হোসেন সাংবাদিকদেরকে বলেন, ঠাকুরগাঁও জেলার ভৌগলিক ও ভূমি অবস্থান ভালো।

এখানকার মাটি যেমন অন্যান্য ফসলের জন্য অত্যন্ত উপযোগী তেমনি চায়ের জন্যেও খুব উপযোগী। তবে যে জমিগুলো বেশি উর্বর ও অন্যান্য ফসল ভালো ফলে, সেই জমিগুলো বাদ দিয়ে যদি নদী অববাহিকা ও যেগুলো জমিতে অন্যান্য ফসল ভালো হয় না সেই জমিতে চা চাষ করা হয়, তাহলে কৃষকরা আরও বেশি লাভবান হবেন। তাছাড়াও চা বোর্ড যদি চা চাষিদের সার্বিক সুযোগ সুবিধা, বাজার জাতকরণসহ অন্যান্য বিষয়গুলো নিশ্চিত করেন তাহলে ঠাকুরগাঁও জেলায় চা হবে গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল।চা পক্রিয়াজাকরণ ফ্যাক্টরি মালিকদের সঙ্গে চাষিদের সমন্নয় করে চা চাষ করার পরামর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষকরা যাতে চা পাতা যথাযথ মূল্যে বিক্রয় করতে পারেন, সেটি চা বোর্ডকে নিশ্চিত করতে হবে। তাহলে কৃষকরা লাভবান হবেন। কৃষি বিভাগ থেকে চা গাছের পরিচর্যা, সার ও বালাইনাশক ব্যবহারে সার্বিক পরামর্শ ও সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। ঠাকুরগাঁও জেলা চা শিল্পের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল বলে সাংবাদিকদেরকে জানান, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, ঠাকুরগাঁও জেলায় চা বোর্ড অফিস স্থাপনের জন্য ঠাকুরগাঁও জেলা প্রশাসক হিসেবে আমি একটি আবেদন করেছিলাম। তবে এখনই এই ঠাকুরগাঁও জেলায় চা বোর্ড স্থাপন করা সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কেউ যদি ব্যক্তি মালিকানায় চা ফ্যাক্টরি করতে চায় তাহলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 7 hours আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 9 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 10 hours আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 10 hours আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 11 hours আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 12 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 18 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 1 day আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 1 day আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক