হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ের শিরিন শিলা হলেন মিস ইউনিভার্স বাংলাদেশ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০১৯ ৭:৪৫ অপরাহ্ণ

sila-miss-bangladesh-mknewsbd

ফাইল ছবি

দেশের প্রথম মিস ইউনিভার্স বাংলাদেশ’র মুকুট জয় করলেন ঠাকুরগাঁওয়ের শিরিন আক্তার শিলা। তার মাথায় ৭৫০টি ডায়মন্ড খচিত প্রায় ২০ লাখ টাকা মূল্যের মুকুট পরিয়ে দেন বলিউডের জনপ্রিয় নায়িকা সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। গতকাল বুধবার (২৩ অক্টোবর) রাতে বসুন্ধরা কনভেশনের নবরাত্রী হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে। সেরা ১০ প্রতিযোগীর মধ্যে প্রথম রানারআপ হয়েছেন আলিশা ইসলাম এবং দ্বিতীয় রানারআপ (তৃতীয়) হয়েছেন জেসিয়া ইসলাম। সুন্দরীদের এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৯৪ মিস ইউনিভার্স বিজয়ী সুস্মিতা সেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন অসম্ভবকে সম্ভব করতে পারে এই মেধাবীরা। চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যাচ্ছে তারা। তারা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে তৃণমূল থেকে উঠে এসেছে। মিস ইউনিভার্স বাংলাদেশকে নতুন করে বিশ্ববাসীর কাছে তুলে ধরবে। ওবায়দুল কাদের বলেন, ‘এশিয়ার জিডিপিতে বাংলাদেশ এক নম্বর। দেশে ব্যাপক অবকাঠামো উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নকে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগী অন্য এক উচ্চতায় নিয়ে যাবে।

এদিকে প্রথম মিস ইউনিভার্স বাংলাদেশ হওয়ার অনুভূতি জানিয়ে শিরিন আক্তার শিলা বলেন, আজ থেকে আমিই বাংলাদেশ। আমার বাবা একজন সৈনিক (বিজিবি)। বাবার মতো আমিও দেশের জন্য কাজ করতে চাই। আসরের বিচারক বলিউড নায়িকা সুস্মিতা সেন বলেন, ‘মিস ইউনিভার্সের প্ল্যাটফর্ম আমাকে সারাবিশ্ব চিনিয়েছে। এ ধরনের আন্তর্জাতিক মানের আয়োজনে অংশ নেয়ার জন্য ভাষা কোনো বাধা না। আত্মবিশ্বাসটাই আসল। যিনি আজ নির্বাচিত হলেন, তিনি এই সুন্দর দেশটাকে তুলে ধরবেন বিশ্ব মঞ্চে। তার জন্য আমার আশীর্বাদ থাকল। মিস ইউনিভার্স বাংলাদেশ’ এর মূল বিচারক হিসেবে ছিলেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, হেরিটেজ ক্র্যাফটসের তুতলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী, সাবেক ক্রিকেটার আতাহার আলী খান প্রমুখ। উল্লেখ্য, মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট বিজয়ী শিরিন আক্তার শিলা দক্ষিণ কোরিয়ায় সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আগামী ১৯ ডিসেম্বর সেখানে বসবে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৬৮তম আসর।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 2 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 2 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 2 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 5 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক