হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ের মোহাম্মদপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ অর্থ বিতরণে অনিয়মের অভিযোগ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ মে, ২০২১ ৬:৪৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ শামীম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ অর্থ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর দেওয়া নগদ অর্থ বিতরণে দলীয়করণ, আতœীয়করণ ও দুস্থ ও অসহায় মানুষকে না দিয়ে সামর্থ্যবান মানুষদের দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ^াস দিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

স্থানীয়রা জানান, এবার জেলার সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ অর্থ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর দেওয়া নগদ অর্থ বিতরণে দলীয়করণ, আতœীয়করণ ও দুস্থ ও অসহায় মানুষকে না দিয়ে সামর্থ্যবান মানুষদের দেওয়ার অভিযোগ উঠেছে বলে অভিযোগ এ ইউনিয়নের স্থানীয় মানুষদের। স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহাগ হোসেন শুধু তার অনুসারী, পরিচিত ব্যক্তিবর্গ ঘনিষ্টজন ও কিছু দলীয় ব্যক্তিদের এ অনুদানের অর্থ প্রদান করেছেন। প্রকৃতপক্ষে এ অনুদানের টাকা অসহায়, দরিদ্র ও অস্বচ্ছল ব্যক্তিদের পাওয়ায় কথা থাকলেও তারা পাননি বলেও অভিযোগ স্থানীয়দের। এতে করে প্রকৃত উপকারভোগিরা এ প্রধানমন্ত্রীর ঈদকালীন সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ স্থানীয়দের।

১১নং মোহাম্মদপুর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক অসহায় ও দরিদ্র ব্যক্তি জানান, আমাদের ওয়ার্ডে বেশির ভাগ স্বচ্ছল বিভিন্ন ক্ষেত্রে সুবিধাভোগিরা এ অনুদান পেয়েছে। আর প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষরা এ সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলেও জানান তিনি। ১১নং মোহাম্মদপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের রফিকুল ইসলাম জানান, আমাদের চেয়ারম্যান সোহাগ প্রধানমন্ত্রীর দেওয়া নগদ অর্থ বিতরণে দলীয়করণ, আত্মীয়করণ করেছেন। শুধু পরিচিত তার ঘনিষ্টজন বা তার অনুসারী ছাড়া বাকিরা এ অনুদান পাননি। আমাদের ওয়ার্ডে অনেক দুস্থ ও দরিদ্র মানুষরা থাকলেও তারা এ অনুদান পাননি। এ ওয়ার্ডের অনেক মানুষ এ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরো জানান, শুধু এই প্রধানমন্ত্রীর অনুদানের টাকা নয়, যত রকমের অনুদান বা সরকারি সুযোগ সুবিধা আসে চেয়ারম্যান শুধু তার নিজস্ব লোক ও অনুসারীদেরই বারে বারে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেন। ফলে এখানকার অসহায় দরিদ্র ও দুস্থ মানুষরা বরাবরেই বঞ্চিত হয়ে আসছে বলেও অভিযোগ করেন তিনি। একই অভিযোগ করেন, ১১নং মোহাম্মদপুর ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের আকবর আলী ও শরিফুল ইসলাম। এ বিষয়ে ১১নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: সোহাগ হোসেন কে বার বার ফোন করা হলেও তিনি কল ধরেননি। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, আমি বিষয়টি শুনিনি। তবে অভিযোগ থাকলে তা তদন্ত সাপেক্ষে অনিয়মের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার ১১নং মোহাম্মদপুর ইউনিয়নে অসহায় দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে এ সহয়তা প্রদান করা হয়। মোহাম্মদ পুর ইউনিয়ন এলাকার এসব অসহায় দরিদ্রদের প্রত্যেককে ৪৫০ টাকা করে নগদ অর্থ দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে গতকাল সোমবার বেলা দিনব্যাপি মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদের চত্বরে করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে করোনা ও পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষ্য ৯ টি ওয়ার্ডের ১২১৫ পরিবার প্রধান কে নগদ অর্থ বিতরণ করেন।

এ কার্যক্রমের উদ্বোধন করেন ১১ নং মোহাম্মদ পুর ইউনিয়ন এর চেয়ারম্যান সোহাগ হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সোয়দ মোস্তাফিজুর রহমান। এছাড়াও এ সময় মোহাম্মদপুর ইউনিয়ন বিট ইনচার্জ এসআই আনিসুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নুর আলম, ইউপি সচিব আব্দুলা আর ফরাদ, ট্যাগ অফিসার মোঃ মাহাবুবুর রহমান, সকল ইউপি সদস্যসহ ইউপি আওয়ামীলীগের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও সদর উপজেলার ১১নং মোহাম্মদপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ অর্থ সহায়তা হিসেবে ইউনিয়নে মোট ১২১৫জন উপকারভোগির মাঝে মোট ৫ লাখ ৪৬ হাজার ৭ শ ৫০টাকা বিতরণ করা হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 14 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 16 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 18 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 24 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক