হোম
রংপুর

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার দায়ে ফেরারি।

মাহাবুব আলম,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

সীমান্তের অবহেলিত জেলা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক সময় আশার আলো হয়ে দেখা দিয়ে ছিলেন ফাতেমা বেগম। অভাবের সাথে লড়াই করে, শূন্য হাতে শুরু করে গড়ে তুলেছিলেন পাপোশ তৈরির এক বিশাল সাম্রাজ্য।

যার হাত ধরে স্বাবলম্বী হয়েছিল সীমান্তবর্তী এলাকার প্রায় ৫শত পরিবার, সেই সংগ্রামী নারী উদ্যোক্তা ফাতেমা আজ নিজেই পরিস্থিতির শিকার হয়ে সব হারিয়ে এখন উধাও। দেনার দায়ে কারখানা বিক্রি করে তিনি এখন কোথায় আছেন, তা কেউ জানে না।

বলছি রাণীশংকৈল শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে কাশিপুর ইউনিয়নের পশ্চিম কাদিহাট জোতপাড়া গ্রামের কথা। এই গ্রামেরই অতিসাধারণ এক নারী ফাতেমা। অভাবের সংসারে শৈশবে স্কুলের বারান্দায় পা রাখা হয়নি ফাতেমার। অল্প বয়সে বিয়ে, তারপর দুই সন্তানের জননী সব মিলিয়ে দারিদ্র্য যখন পরিবারটিকে গ্রাস করছিল, তখনই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন তিনি।

১৯৯৯ সালে স্বামী বাবুল হোসেন ভারত থেকে ফিরে এসে মুদির দোকান দিলেও পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। সেই সংকটময় মুহূর্তে স্থানীয় একটি এনজিও ইএসডিও থেকে মাত্র ৫ হাজার টাকা ঋণ নিয়ে চারটি মেশিন দিয়ে বাড়িতেই পাপোশ তৈরির কাজ শুরু করেন। ২০০৪ সালে শুরু করা সেই ক্ষুদ্র উদ্যোগতা ব্যবসায় সাফল্যের জন্য উপজেলা পর্যায়ে জয়ীতা ও জাতীয় ভাবে পুরস্কারও পান। নিজের মনোবল আর কঠোর পরিশ্রমে ফাতেমার কারখানায় মেশিনের সংখ্যা ৪ থেকে বেড়ে দাঁড়ায় ৪৭টিতে। তৈরি হয় দুটি বড় কারখানা।

তার কারখানায় তৈরি বাহারি নকশার টেকসই পাপোশের কদর ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে। ফাতেমার কারখানায় কর্মসংস্থান হয়েছিল এলাকার প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীর।

সাফল্যের এই জয়যাত্রা থমকে যায় বৈশ্বিক মহামারি করোনা এবং পরবর্তী সময়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে। উৎপাদিত পণ্যের ন্যায্য বাজার মূল্য না পাওয়া এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায়, ধীরে ধীরে স্থানীয়দের কাছে দিন কিস্তি, বিভিন্ন সংস্থা ও ব্যাংকের ঋণের জালে জড়িয়ে পড়েন এই সফল উদ্যোক্তা। পুঁজি সংকটে নতুন মেশিন কেনা তো দূরের কথা, দৈনিক উৎপাদন বজায় রাখাই দায় হয়ে পড়ে তার জন্য।

কারখানার বর্তমান মালিক আবু সায়েম পান্না জানান, ঋণের বোঝা সইতে না পেরে শেষ পর্যন্ত নিজের তিল তিল করে গড়া ফ্যাক্টরি বিক্রি করে দিতে বাধ্য হন ফাতেমা। এরপর স্বামী ও পরিবারসহ তিনি গ্রাম ছেড়ে উধাও হয়ে যান। এ প্রসঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল বলেন,এক সময় যার হাত ধরে সীমান্তবর্তী গ্রামে কর্মচাঞ্চল্য ফিরে এসেছিল, শত শত পরিবার আয়ের পথ খুঁজে পেয়েছিল, সেই ফাতেমা আজ দেনার দায়ে ফেরারি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 9 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 11 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 11 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 11 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক