হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে হরিপুরে মুক্তিযোদ্ধার পরিবারকে মারপিটের অভিযোগ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে হরিপুর উপজেলার ৪নং-ডাঙ্গীপাড়া ইউনিয়নের রহমতপুর সরকার পাড়া গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, রহমতপুর সরকার পাড়া গ্রামের মৃত মৌলভী গুল মোহাম্মদ সরকারের ছেলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের আইয়ুব আলী, ফয়জুর রহমান, রিয়াজুল ইসলাম, মাহফুজ, আব্দুর রাজ্জাক, সিরাজুল, মোশারফ এর দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিলো। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জানান, আমার ৪ শতক জমির উপর ঘর করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলাম৷ কিন্তু বিবাদীগণের জুলুম-অত্যাচারে অতিষ্ঠ হয়ে কিছুদিন আগে অন্যত্র জায়গায় ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করতে থাকি।

২ জানুয়ারি রবিবারের সকাল ৯টার দিকে ১০ জন কামলা নিয়ে আমার পূর্বের বসতভিটা থেকে মাটি কেটে নতুন ভিটায় আনতে গেলে বিবাদীরা আমার কামলাদের বাধা দেয়। এসময় আমার স্ত্রী প্রতিবাদ করলে উক্ত বিবাদীগণ তাকে মারপিট করে আহত করে। পরে আমার স্ত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করি। বিবাদীগণের বিরুদ্ধে হরিপুর থানা একটি লিখিত অভিযোগ করি।

মারপিটের ঘটনার বিষয়ে জানতে চাইলে বিবাদী আইয়ুব আলী মারপিটের কথা অস্বীকার করে বলেন, আমার প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আমাদের উপর দীর্ঘদিন ধরে মামলা-হামলা সহ বিভিন্ন ধরণের হুমকি-ধামকি দিয়ে আসছে।আমরা কেউ তাদের কে মারপিট করিনি৷আর এখানে কোনো মারামারি হয়নি৷ হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, ঘটনাস্থল তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 1 hour আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 3 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 4 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 4 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 4 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 6 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 7 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 12 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 12 hours আগে

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন
অপরাধ 13 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক