হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে স্ত্রীর মর্যাদা পেতে ১৪ দিন ধরে শ্বশুর বাড়িতে অবস্থান।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২১ ৮:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় স্ত্রীর মর্যাদার দাবিতে ১৪ দিন ধরে মাসুদ রানার বাড়িতে অবস্থান নিয়েছেন এক মেয়ে । স্ত্রীর মর্যাদার দাবিতে ১২ দিন ধরে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের চড়ুইগদি গ্রামের মাসুদ রানা নামে একজনের বাড়িতে অবস্থান নিয়েছে ২৫ বছর বয়সী এক মেয়ে। তবে ১৪ দিন পেরিয়ে গেলেও তার স্বামীর দেখা পায়নি ঐ মেয়ে । ঈদের দ্বিতীয় দিন ২২ জুলাই বৃহস্পতিবার ঐ মেয়ে টি সাংবাদিকদের অভিযোগ করে বলেন, তাঁর আসার খবরে শ্বশুরবাড়ি লোকজন মাসুদকে লুকিয়ে রেখেছে। যদিও মাসুদের পরিবারের লোকজন বলছেন, তাঁদের ছেলে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। সেখান থেকে ঈদের ছুটিতে বাড়ি ফেরার কথা থাকলেও ২২ জুলাই বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ফেরেনি। ঐ মেয়েটি আরও বলেন, পারিবারিক মতে রাজশাহীর একজনের সঙ্গে আমার বিয়ে হয়। পরে জানতে পারি বাড়িতে তাঁর আরেকটা স্ত্রী রয়েছে। এরপর ঐ সংসারে আর যাইনি। ঢাকায় বোনের বাসায় থেকে একটি বিউটি পারলারে কাজ করতাম। ঐ সময় মাসুদের সঙ্গে পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে ঐ স্বামীকে তালাক দিয়ে চলতি বছরের ১৬ এপ্রিল মাসুদকে বিয়ে করি।

দেড় বছর প্রেম ও বিয়ের পর ঢাকায় তিন মাস সংসার ভালোই চলছিল। হঠাৎ কয়েক দিন পড়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আমাকে মারধর করে বাসা ছেড়ে চলে যায় সে। আমার সঙ্গে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেয়। ভাড়া বাসার মালিক মারধরের ঘটনা ভয় পেয়ে আমাকে বাসা ছেড়ে দিতে বলেন। বাসা ছেড়ে দেওয়ার পর উপায় না পেয়ে স্বামীর বাড়িতে এসে অবস্থান নিয়েছি। আমি স্ত্রীর মর্যাদা না পেলে এখান থেকে আমার লাশ যাবে বলেও জানান তিনি। শ্বশুরবাড়িতে কোন সমস্যা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় কয়েকজনকে দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অসংখ্যবার চেষ্টা করেছে। আমি বের হয়নি। চর-থাপ্পড়ও মেরেছে। আমার স্বামী না আসা পর্যন্ত এখানে যদি মরতে হয়, মরব। ফিরে গেলে আমার মরদেহ যাবে। আমি যাব না। মাসুদের বাবা মোহাম্মদ আলী জানান, মেয়েটি এসে আমার ছেলের বউ হিসেবে নিজেকে দাবি করছেন। বিবাহের কাগজপত্র সঙ্গে নিয়ে এসেছেন। কাগজপত্র দেখে মনে হচ্ছে বিয়ে করেছে আমার ছেলে। তবে ঢাকা থেকে মাসুদ না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

মাসুদের মা সুফিয়া বেগম জানান, মেয়েটিকে আমার পছন্দ হয়েছে। তবে শুনেছি মেয়েটির আগে আরেকটা বিয়ে ছিল। ছেলে যদি তাঁকে নিয়ে সংসার করে আমার কোন আপত্তি নেই। এখানে আসার পর তাঁর খাওয়া-দাওয়াসহ সব ধরনের যত্ন আমরা করেছি। তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ মিথ্যা বলেও জানান তিনি। ঐ নারীর বাবা বলেন, আমার মেয়ে মোবাইলে জানিয়েছে তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। আমি স্থানীয় চেয়ারম্যানকে লিখিতভাবে বিষয়টি মীমাংসার জন্য অভিযোগপত্র দিয়েছি।

ঈদের পর বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আকালু জানান, মাসুদের বাবাকে বলা হয়েছে দ্রুত সময়ে মাসুদকে বাসায় নিয়ে আসতে। ছেলে ফিরে আসলে আগামী ২৫ জুলাই দুই পরিবারকে নিয়ে বসা হবে। বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল জানান, মেয়েটির বাবা আমার কাছে এসেছিল। বিষয়টি দ্রুত সমাধানের জন্য আমরা চেষ্টা করছি। মেয়েটির বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান প্রধান, বলেন, এ ধরনের কোন অভিযোগ আসেনি । থানায় অভিযোগ আসলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 13 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 15 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 17 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 23 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক