হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে ডিমের বাজার দ্রব্যমূল্য মনিটরিং টাস্কফোর্সের অভিযান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৪ ৪:১৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্স: ঠাকুরগাঁওয়ে ডিমের বাজার দ্রব্যমূল্য মনিটরিং টাস্কফোর্সের অভিযান। সকাল ১১ টা থেকে বিকাল ২টা ৪৫ মিনিট পর্যন্ত ডিমের বাজারে দ্রব্যমূল্য মনিটরিং টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন ঠাকুরগাঁও এর সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: খাইরুল ইসলামের নেতৃত্বে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক, প্রাণি সম্পদ কর্মকর্তা, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, জেলা মার্কেটিং অফিসার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। এসময় কালিবাড়ী বাজারের খুচরা বিক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে বাসস্ট্যান্ড সংলগ্ন ঠাকুরগাঁও জেলার পাইকারী ডিম বিক্রেতা জমজম ডিম আড়তে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে তাদের অভিযোগের প্রেক্ষিতে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান নর্থ এগ লিমিটেডে অভিযান পরিচালনা করা হয়।

সরকার নির্ধারিত রেটে ডিম বিক্রয় না করার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে নর্থ এগ লিমিটেড কোম্পানি ঢাকাস্থ তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি কর্তৃক সারাদেশে অতিরিক্ত মূল্য নির্ধারণকারী একটি সিন্ডিকেট এর সাথে জড়িত মর্মে জানা যায়। যার সাথে কাজী ফার্মস, টাংগাইলের কিছু এগ কোম্পানি, রংপুরের ভিআইপি ডিম কোম্পানির শাহাদাৎ, বেনজির আহমেদের ঠাকুরগাঁও এর নর্থ এগ লিমিটেড ইত্যাদি কোম্পানি জড়িত বলে জানা যায়।

সরকার নির্ধারিত দাম উতপাদক পর্যায়ে ডিম প্রতি ১০.৫৮ টাকা এবং পাইকারি পর্যায়ে ২০ পয়সা লাভে ১০.৭৮ টাকায় বিক্রয় করার কথা থাকলেও সংশ্লিষ্ট কোম্পানি কিংবা পাইকারী আড়তদারগণ কোন প্রকার চালান, ভাউচার বা অন্য কোনো প্রমাণ না রেখে গোপনে সিন্ডিকেট সৃষ্টি করে বেশি দামে বাজারে ডিম ছাড়া হচ্ছে। আজ শুক্রবার দিনব্যাপী মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকালে সরকার নির্ধারিত রেটের অধিক দামে ডিম বিক্রয় এবং ভাউচার প্রদান ও সংরক্ষণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী জমজম ডিম আড়ত কে ৫০,০০০/- টাকা এবং নর্থ এগ লিমিটেড কোম্পানি কে ১,০০,০০০/- টাকা (মোট ১,৫০,০০০/- টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।

সরেজমিন ঘুরে আজকের ভোক্তা পর্যায়ে ডিমের হালি প্রতি দাম ৫৬ থেকে ৬০ টাকা পর্যন্ত বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। তবে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান যে, আগামীকাল অনধিক ৪৫ টাকা রেটে নেমে আসবে বলে তিনি আশা করছেন। এ ব্যাপারে তিনি ভোক্তা সাধারণ কে সচেতন হতে বলেন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রয়োজনে প্রশাসনের এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান মোঃ খাইরুল ইসলাম।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে জব্দ ভারতীয় শাড়ি ও ২টি গরু।
আইন-বিচার 6 minutes আগে

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 17 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 17 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 17 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 2 days আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক