হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে চিনিরকলের কোটি টাকা ব্যয়ে নির্মিত বর্জ্য শোধনাগারটি কাজে আসছেনা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ কাজেই আসছে না কোটি টাকার বর্জ্য শোধনাগার ঠাকুরগাঁও চিনিকলের নির্গমন করা তরল বর্জ্য পদার্থ যেন পরিবেশ দূষিত না করে তাই বর্জ্য শোধনাগার (ইটিপি) নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে প্রকল্প বাস্তবায়ন সংস্থা বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশন (বিএসএফআইসি)।

 

কিন্তু চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই চললেও পরিবেশ দূষণ রক্ষায় কোনো কাজে আসছে না কোটি টাকা ব্যয়ে নির্মিত বর্জ্য শোধনাগারটি (ইটিপি)। মাসের পর মাস অকেজো হয়ে দাঁড়িয়ে আছে এই বর্জ্য শোধনাগারটি। অথচ নবনির্মিত বর্জ্য শোধনাগারের পাশ দিয়েই সুরসুর করে বয়ে যাচ্ছে চিনিকলের নির্মগমন করা দূর্গন্ধযুক্ত তরল বর্জ্য পদার্থ। যা নদী নালা খাল বিলে গিয়ে মিশে পরিবেশ দূষণ করছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। চিনিকলের বর্জ্য শোধনাগারটিতে গিয়ে দেখা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টাঙানো সাইনবোর্ড। সেখানকার তথ্যমতে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ১৪টি চিনিকলে বর্জ্য শোধনাগার (ইটিপি) প্রকল্প ২০২০ সালের ৩০ জুন বাস্তবায়ন হয়েছে। কোড নাম্বার-২২৪২৫৯৩০০। আর এ প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৮৫১০.৩১ লাখ টাকা। গড় হিসাবে দেখা যায়, ঠাকুরগাঁও চিনিকলের বর্জ্য শোধনাগারটি নির্মাণ কাজে ব্যয় হয়েছে ৬ কোটি ৭ লাখ ৮ হাজার টাকা। কোটি টাকার এ শোধনাগারটিতে পানি জমে আছে। যেখানে কোকের বোতল ও ময়লা আবর্জনা ভেসে আছে।

ঠাকুরগাঁওয়ে চিনিরকলের কোটি টাকা ব্যয়ে নির্মিত বর্জ্য শোধনাগারটি কাজে আসছেনা।

ঠাকুরগাঁওয়ে চিনিরকলের কোটি টাকা ব্যয়ে নির্মিত বর্জ্য শোধনাগারটি কাজে আসছেনা।

ঠাকুরগাঁও রোড শুক নদীর পাড়ের স্থানীয় বাসিন্দা মোঃ মাহাবুব আল হাসান বাদল বলেন, চিনিকলের সমস্ত তরল বর্জ্য পদার্থ নদীতে এসে মিলত হয়। এতে করে নদীর পানিও দুর্গন্ধ হয়। পরিবেশ এতটাই দূষিত হয় যে, নদীর আশপাশেও থাকা যায় না। বিশেষ করে শিশুদের জন্য এমন পরিবেশ পুরোপুরিভাবে অনিরাপদ। স্থানীয় জেলে খাজির উদ্দীন মিয়া বলেন, সুগারমিলের দুর্গন্ধযুক্ত ময়লা পানি যখন আসে তখন পানিতে নেমে মাছ শিকার করা যায় না। শরীর চুলকায়। এতে করে চর্মরোগে আক্রান্ত হয়ে পড়ি আমরা। জীবিকার তাগিদে তবুও জেনে বুঝেই পানিতে নামতে হয়। এ সমস্যাটির সমাধান করা দরকার। কৃষক মোঃ চৈতু মোহম্মদ বলেন, নদী সংলগ্ন কৃষি জমিতে আমি কৃষি পণ্য উৎপাদন করি। চিনিকলের তরল বর্জ্য পদার্থ নদীতে এসে পড়ে। ফলে আমাদের কৃষিকাজ ও উৎপাদন ব্যহত হয়। এ বিষাক্ত পানির কারণে আমাদের ফসল হয় না। কাপড় ব্যবসায়ী মোঃ খাদেমুল ইসলাম বলেন, সরকার এত টাকা খরচ করে বর্জ্য শোধনাগার নির্মাণ করেও কোনো লাভ হয়নি। ঠাকুরগাঁও সুগারমিল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ রাসেল মাহমুদ বলেন, স্কুলের দক্ষিণের দুটি রাস্তা দিয়ে আমরা প্রতিদিন শত শত ছাত্র ছাত্রী যাতায়াত করি। এপাশে স্কুলে যাওয়ার দুটি রাস্তা। পশ্চিমের রাস্তার পাশে বর্জ্য শোধনাগারটি নির্মাণ করা হয়েছে। সেটি চালু না হওয়ায় ওদিক থেকে ময়লা দুর্গন্ধযুক্ত পানি পূর্বের দিকে আসে।

দুই দিক দিয়েই আমাদের নাক চেপে ধরে স্কুলে যেতে হয়। পরিবেশ নিয়ে কাজ করা মোঃ মামুনুর রশিদ বলেন, প্রতিবছর ঠাকুরগাঁও চিনিকল থেকে ৮-১০ হাজার ঘনমিটার তরল বর্জ্য নির্গত হয়। বর্জ্য শোধনাগারটি চালু না হওয়ায় যে শুধু পরিবেশ দূষণ হচ্ছে তা নয়, এটি এখন পুরোটাই ঝুঁকিপূর্ণ। কারণ শোধনাগারটি এখন দর্শনীয় স্থানে রূপ নিয়েছে। স্কুলের প্রাথমিকের ছেলে-মেয়েরা এখানে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঘোরাফেরা করছে ও দৌড়ঝাঁপ করছে। যেকোনো সময় পা পিছলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। পরিবেশের দূষণ রক্ষায় এটা চালু হওয়াটা যেমন জরুরি, তেমন জরুরি এখানে নিরাপত্তা দেওয়া। কারণ শোধনাগারটি একদম উন্মুক্ত। চারপাশে কোনো প্রাচীর নেই।

এ বিষয়ে ঠাকুরগাঁও চিনিকলের ইঞ্জিনিয়ার মোঃ কামরুল হাসান বলেন, বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে বর্জ্য শোধনাগারটি চালু করা সম্ভব হয়নি। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিদ্যুৎ সংযোগ দিতে ইলেক্ট্রিক তারসহ আনুসাঙ্গীক জিনিসপত্র ক্রয়ের জন্য টাকা চেয়েছি। ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাখাওয়াৎ হোসেন বলেন, ঢাকা থেকে বর্জ্য শোধনাগার নির্মাণের কাজটি করা হয়েছে। এটি এখনো চিনিকলের কাছে হস্তান্তর করা হয়নি এবং আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয়নি। তবে শিশুদের নিরাপত্তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

১ বছর আগে বিয়ের অনুষ্ঠান হতে চুরি যাওয়া ২টি ক্যামেরা
অপরাধ 3 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ খেলার মাঠে সাংবাদিকরা।
খেলাধুলা 18 hours আগে

সুনামগঞ্জে বিজিবির অভিযানে লাখ টাকার ইয়াবা উদ্ধার।
অপরাধ 18 hours আগে

বগুড়ায় ধান ক্ষেত থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত স্বামী ও শিশু সন্তান।
দুর্ঘটনা 1 day আগে

সাভারের সুগন্ধা হাউজিংয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,পুলিশের হস্তক্ষেপে সীমানা প্রাচীর
আইন-বিচার 3 days আগে

সুনামগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরে জমি নিয়ে বিরোধ,ফসল কেটে ক্ষতির অভিযোগ।
অপরাধ 3 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাপের কামড়ে নারীর মৃত্যু।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জ দশম শ্রেণির শিক্ষার্থী অপহরণ মামলায় অভিযুক্ত অভিনেত্রী নিপা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক