হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা পুলিশের টিয়ারশেল নিক্ষেপ আহত প্রায় ৩০

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪ ১০:৩৩ অপরাহ্ণ

ফাইল ছবি

সোহরাওয়ার্দী খোকন,স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। ফলে দফায় দফায় বাধে সংঘর্ষ ছাত্রলীগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে।

মঙ্গলবার বিকেলে শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় (বড়মাঠ) এর সামনে থেকে সাধারণ ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যনারে কোটা বাতিলের দাবিতে শান্তিপূর্ণ একটি মিছিল নিয়ে চৌরাস্তা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে তাতে হামলা চালায় জেলার সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে পুলিশ সদস্য, ছাত্রলীগ নেতাকর্মী ও আন্দেলনরত শিক্ষার্থীরা সহ আহত হয়েছে অন্তত ৩০ জন।

সরেজমিনে দেখাযায়, ছাত্রলীগ নেতা রয়েল, হিমেলের নেতৃত্বে হকিষ্টিক, ক্রিকেট খেলার স্ট্যাম্প ও লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আন্দোলনরত শিক্ষার্থী আহত হয়।

ছাত্রলীগের হামলার প্রতিবাদে আন্দোলনরত বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বড়মাঠে জমায়েত হয়ে পুনরায় মিছিল বের করে। মিছিলে আবারো ছাত্রলীগ হামলা করলে তা প্রতিহত করতে সাধারণ ছাত্রদের হাতে বাঁশের লাঠি দেখা যায়।

এসময় পুলিশ রাস্তায় ব্যরিকেড দেয়। আন্দোলনকারীরা ব্যরিকেড ভেঙ্গে মিছিল নিয়ে পুনরায় চৌরাস্তার দিকে অগ্রসর হলে আবারো হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। দফায় দফায় উভয় পক্ষের মাঝে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ছাত্রলীগের এক কর্মী ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাচীন টপকে ভিতরে ঢুকে গেলে আন্দোলনরত শিক্ষার্থীরা সে ছাত্রলীগ কর্মীকে বেধরক পিটিয়েছে। পরে তার সাথে থাকা দু তিনজন ছাত্রলীগ কর্মী আহত ছাত্রলীগকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা জন্য। পরিস্থিতি নিয়ন্ত্রয়ে আনতে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে প্রায় ৩০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এসময় আন্দোলনকারীদের ছোঁড়া ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ছাত্রলীগের হামলায় বেশ কয়েকজন আন্দোলনরত শীক্ষার্থীও আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।তবে এ বিষয়ে সদর থানার ওসি ফিরোজ কবির  সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 5 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 13 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 13 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 14 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক