হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে আই পি এস, চার্জার ফ্যান সংকট, দাম বেড়েছে কয়েকগুণ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ জুন, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে চলছে দাবদাহ। আছে অসহনীয় লোডশেডিংও। তীব্র গরম আর লোডশেডিংয়ে যেন হাঁসফাঁস নেমেছে জনজীবনে। ফলে অনেকটা বাধ্য হয়েই ইলেক্ট্রনিক্সের শো-রুমগুলোর দিকে ছুটছে ক্রেতারা। যদিও গরম আর লোডশেডিং আর গরমের সুযোগকে কাজে লাগিয়ে চার্জার ফ্যানের দাম বাড়িয়ে দিয়েছে শো-রুম ও ইলেক্ট্রনিক্সের দোকানগুলো।

জেলা শহরের ভিশনও ওয়ালটনসহ ইলেকট্রনিক্সের বেশ কয়েকটি শো-রুমে খোঁজ নিয়ে জানা যায়, শো-রুমগুলোতে নেই চার্জার ফ্যান। কয়েকটি দোকানে পাওয়া গেলেও দাম অনেক বেশি। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে ক্রেতাদের।

খালিদ হাসান নামে এক ক্রেতা বলেন, তিন দিন ধরে শহরের বিভিন্ন শো-রুমে চার্জার ফ্যান কেনার জন্য ঘুরছি, কিন্তু পাচ্ছি না। কিছু কিছু দোকানে পাওয়া গেলেও দাম নিচ্ছে কয়েকগুণ বেশি। আগে দিনে যেই ফ্যানের দাম ছিল ৩ হাজার টাকা, সেটা এখন ৫ হাজার টাকা। তাও পাওয়া যায় না। এ বিষয়ে প্রশাসনের মনিটরিং কামনা করছি।
শহরের আশ্রম পাড়ার মামুনুর রশিদ নামে আরেক ফ্যান ক্রেতা বলেন, আমি গত দুই দিন আগে ওয়ালটনের একটি চার্জার ফ্যান কিনেছি ৬ হাজার ১০০ টাকায়। তাদের শো-রুমে এই ফ্যানের স্টক শেষ হওয়ায় অন্য এক দোকানে কিনতে গেলে সেই ওয়ালটনের একই ফ্যানের দাম আমার কাছে চেয়েছে ৭ হাজার ৫০০ টাকা। দুই দিনের ব্যবধানে প্রায় দেড় হাজার টাকা বেশি। বেশিরভাগ দোকানে এসব ফ্যান পাওয়া যাচ্ছে না। তাই দাম যাচাই করারও সুযোগ পাচ্ছি না। হঠাৎ করে কেন এই ফ্যানের সংকট দেখা দিলো তা জানা না থাকলেও মনে হচ্ছে ব্যবসায়ীরা বেশি মুনাফা অর্জনের জন্য সিন্ডিকেট করেছে।

তিনি আরও বলেন, আমাদের ঠাকুরগাঁওয়ে বিদ্যুতের অবস্থা এমন হয়েছে যে রকেট যাওয়ার মতো। বিদ্যুৎ কখন আসে আর কখন যায় সেটা বোঝা যায় না। এদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং। সব মিলে পরিবারের বয়স্ক ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন। তাই উপায় না পেয়ে বাধ্য হয়ে বেশি দামে এসব ফ্যান কিনতে হচ্ছে।

মন্দিরপাড়া এলাকার জহিরুল ইসলাম বলেন, গরমে থাকা যাচ্ছে না। অসুস্থ হয়ে পড়েছি। তাই একটা চার্জার ফ্যান কিনতে গিয়েছিলাম। ৫ থেকে ৬টা দোকান ঘুরে একটাতে পেলাম। কিন্তু দাম চায় ৭ থেকে ৯ হাজার টাকা। এতো দামে ফ্যান কেনা সম্ভব না। তাই হতাশ হয়ে ফিরে এসেছি।

জেলা শহরের ভিশন এম্পোরিয়ামের ম্যানেজার লিটন রয় বলেন, চাহিদা বাড়ায় কয়েক দিন ধরে আমাদের শো-রুমে চার্জার ফ্যানের স্টক শেষ হয়ে গেছে। বিষয়টি কোম্পানিকে অবগত করে চাহিদা দেওয়া হয়েছে। হয়তো কয়েক দিনের মধ্যে ফ্যানগুলো এসে যাবে। তবে কোম্পানি ফ্যানের দাম বাড়ায়নি। আগে ১২ ইঞ্চি চার্জার ফ্যানের দাম ৪ হাজার ২০০ ও ১৪ ইঞ্চি ৫ হাজার টাকা ছিল এখনো সেই দাম-ই আছে।
ইলেকট্রনিক্সের দোকানদাররা বলছেন, চার্জার ফ্যানের স্টক সীমিত হওয়ায় ও বড় বড় ডিলারদের কাছে বেশি দামে ফ্যান কিনতে হচ্ছে তাই খুচরা বাজারে ফ্যান প্রতি ১ থেকে ২ হাজার টাকা দাম বৃদ্ধি পেয়েছে।

আব্দুর রহমান মোনাম নামে শহরের এক সাধারণ ডিলার ও ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী ঢাকা মেইলকে বলেন, গরমে মৌসুমে চার্জার ফ্যান মাত্র ৪০ থেকে ৫০ পিস আনি। এবার হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়ায় ও ঘনঘন লোডশেডিংয়ের কারণে এসব ফ্যানের চাহিদা বাড়ায় ফ্যানের স্টক দ্রুত শেষ হয়ে যায়। বিভিন্ন কোম্পানির শো-রুমগুলোতেও এগুলো ফ্যান পাওয়া যাচ্ছে না। তাই ক্রেতাদের চাহিদার জন্য আমার যখন বড় বড় ডিলারদের কাছে ফ্যান কিনতে গেলে তারা আমাদের কাছে দাম বেশি নিচ্ছেন। তাই খুচরা বাজারে ফ্যান প্রতি এক থেকে ২ হাজার টাকা দাম বৃদ্ধি পেয়েছে।

গরম ও লোডশেডিংকে পুঁজি করে কিছু কিছু অসাধু ব্যবসায়ী চার্জার ফ্যানের দাম বৃদ্ধির অভিযোগ আমাদের কাছে এসেছে। আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। ফ্যানের সংকট ও দাম বৃদ্ধির বিষয়টিও মনিটরিং করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান, জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শেখ সাদী

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 minutes আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 6 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 18 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 20 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 20 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 20 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক