মুক্ত কলম || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলার হরিপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মো, শামীমুজ্জামান এর কর্মস্থলে যোগদানের পর হাসপাতালে অনিয়ম দূর্নীতিতে ভরা। হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০২৩-২০২৪ ও ২০২৪ – ২০২৫ ইং অর্থবছরের টেন্ডারের( msr )অর্থের পরিমান ৬৯ লক্ষ টাকার ওষুধ ও অন্যান্য ক্রয়কৃত মালামাল বুঝে না নিয়ে টাকা ভাগ বন্টন করা হয়।
এমন সংবাদের ভিত্তিতে দূর্নীতি কমিশন ঠাকুরগাঁও, অভিযান পরিচালনা করে এবং অনেক কিছু তথ্যও বেরিয়ে আসছে, বিস্তারিত তথ্য জন্য আরো কিছু সময় লাগবে জানিয়েছেন, দূদক কর্মকর্তা ঠাকুরগাঁও, তদন্ত চলমান আছে,
আরো প্রকাশ থাকে যে,২০২৩ সালের সরকার কর্তৃক বরাদ্দ প্রজেক্টর ক্রয় না করে টাকা আত্মসাৎ।
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত আয়া মোছাঃ সুরাইয়া বেগম এর পরিবর্তে মোটা অংকের ঘুষে বিনিময় ২০২৩ সাল থেকে শান্তি বেগম চাকুরী করে মোটা অংকের ঘুষের বিনিময়ে এমন অভিযোগ রহিয়াছে। মোছা,সুরাইয়া বেগমের
স্বাক্ষর ও ডিজিটাল মেশিনে হাজিরা শান্তি বেগম করে। যাহা সম্পূর্ণ অবৈধ। এই সব বিষয় তথ্যের জন্য স্থানীয় সাংবাদিক ও জেলার সাংবাদিক ডাঃ শামীমুজ্জানের সাক্ষাৎ এর বার বার চেষ্টা করে ব্যর্থ হয়ে তখন তথ্য অধিকার আইনের দরখাস্ত করে,কিন্তু পোস্ট অফিসে পিয়ন দীর্ঘদিন ধরে খোঁজার পর সাক্ষাৎ পায় এবং চিঠি গ্রহণে অস্বীকার করে।
পোস্ট অফিসে পিয়ন আবেদনকারীকে তথ্য অধিকার আইনের দরখাস্ত ফেরত দেন। স্হানীয় সাংবাদিক, গন জেলা সিভিল সার্জেন বরাবর পূর্ণরায় তথ্যের জন্য আবারও পত্র গুলো প্রেরণ করে। জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মো,শামীমুজ্জামান কোয়ার্টারে ছিলেন, দূদকের অভিযান পর গোপনে বাসা পরিবর্তন করে তিনি বর্তমানে পাশ্ববর্তী উপজেলায় বাসা করে থাকেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার মান ও রোগীদের ভোগান্তির শেষ নেই। এতে স্থানীয় জনসাধারণ ক্ষোভের সঞ্চার সৃষ্টি হচ্ছে। যে কোন সময় অঘটন ঘটতে মনে করেন জনসাধারণ।