হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ের স্কুলের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের সভাপতির নিয়োগ বাণিজ্য

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সহ ৬টি পদে জনবল নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও সদর উপজেলার পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফজলুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিনের বিরুদ্ধে।
ভূক্তভোগিদের অভিযোগ, সভাপতি ও প্রধান শিক্ষক ৬টি পদের বিপরীতে ১৫ থেকে ২০ জনের নিকট হতে জনপ্রতি ১৫-২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নিয়োগ দেয় ৬জনকে। এদিকে চাকুরী প্রত্যাশীরা নিয়োগ না পেয়ে দিশেহারা হয়ে টাকা ফেরতের আশায় দিন গুনছেন।
জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারী সহকারী প্রধান শিক্ষক, কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী, নৈশ প্রহরী ও আয়া পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি প্রকাশের পর স্থানীয়রা চাকুরীর আশায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চিলারং ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট যোগাযোগ শুরু করেন। এমনকি চাকুরীর আশায় তারা একেকজন বাড়ীর পোষা গরু, বোরো রোপন অবস্থায় জমি বিক্রিসহ ধার-মাহাজন করে ১৫ থেকে ২০ লক্ষ জোগাড় করে পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান ও প্রধান শিক্ষক কফিল উদ্দিনের কাছে জমা দেন। নিয়ম মোতাবেক ঠাবুরগাঁও সরকারি মহিলা কলেজে নিয়োগ পরীক্ষাও হয়। যারা চাকুরীর জন্য টাকা জমা দেন, তাদের পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্রও দিয়ে দেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কিন্তু প্রশ্নপত্র পেয়েও চাকুরী পাননি অনেকে। তাদের অভিযোগ সভাপতি ও প্রধান শিক্ষক যোগসাজেশ করে যারা বেশি টাকা দিয়েছে তাদের নিয়োগ দিয়েছেন।
কম্পিউটার ল্যাব অপারেটর পদে আবেদনকারি সুমি আক্তারের স্বামী মো: সোহাগ জানান, বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কথামতো চেয়ারম্যানকে ৮ লাখ টাকা ও প্রধান শিক্ষককে ৪ লাখ টাকা দিয়েছি। চুক্তি মোতাবেক পরীক্ষার আগের দিন প্রশ্নপত্রও দেয় প্রধান শিক্ষক, আমার স্ত্রী পরীক্ষাও ভালো দেয়(যেহেতু প্রশ্নপত্র আগেই পেয়ে গেছে), কিন্তু রেজাল্টে দেখা যায় আমার স্ত্রীর নাম নেই। পরে জানতে পারি আমার স্ত্রীর পদে ১৯ লাখ টাকা নিয়ে নিয়োগ দেন তারা। আমি এ নিয়োগ বাতিলসহ পুণ:রায় নিয়োগ পরীক্ষার দাবি জানাই। তা নাহলে আমরা নিয়োগ বঞ্চিতরা মানববন্ধনসহ কঠোর কর্মসুচি পালন করবো।
তিনি আরও জানান, নিয়োগ বঞ্চিত ৯ জনের নিকট থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয় চেয়ারম্যান ও প্রধান শিক্ষক। খাদেমুল ইসলাম নামে এক ভূক্তভোগি জানান, তার বাবা মৃত্যুর আগ পর্যন্ত এই বিদ্যালয়ে নৈশ প্রহরীর কাজ করে। সেই সুবাদে সেও এই চাকুরীর আশায় দরখাস্ত করে। পরে ওই পদে চাকুরীর জন্য চেয়ারম্যান ৫ লাখ ও প্রধান শিক্ষক ৩ লাখ টাকা চায়। কষ্ট করে টাকাও জোগাড় করে জমা দেয় তার পরিবার, কিন্তু তার চাকুরী হয়নি। বাবুল হক নামে আরেক ব্যক্তি জানান, নৈশ প্রহরী পদে তার ছোট ভাই সোহেল রানার চাকুরীর জন্য হালের গরু বিক্রি করে, জমি বন্ধক দিয়ে ও সুদের উপর টাকা নিয়ে বিদ্যালয়ের সভাপতি ও চেয়ারম্যানের চাহিদা মতো ১২ লাখ ও হেডমাষ্টারকে ২ লাখ টাকা প্রদান করলেও তার ছোট ভাইয়ের চাকুরী হয়নি। তিনি এ অন্যায়-অবিচারের ন্যায় বিচার দাবি করে প্রদানকৃত টাকা ফেরতের দাবি জানান। শাহানাজ পারভীন নামে এক প্রতিবন্ধী নারী জানান, স্কুলের নিয়োগ বিজ্ঞপ্তির কথা জানতে পেরে আয়া পদে আবেদন করেছিলাম। কিন্তু এখানে যেভাবে টাকার খেলা হয়েছে, তাতে আমার মতো গরীবের চাকরী নাই। এখানে যে বেশি টাকা দিতে পেরেছে তার চাকরী হয়েছে, টাকার বিনিময়ে প্রশ্নপত্র আগেই ফাঁস হয়েছে। আমার টাকা নাই, এজন্য আমার চাকরীও নাই। এভাবেই যদি দেশ চলে, তাহলে আমার মতো গরীব মানুষ কোনদিন চাকুরী পাবে না।
তবে টাকা-পয়সা লেন-দেন এর বিষয়টি সম্পুর্ণরুপে অস্বীকার করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কফিল উদ্দিন। তিনি বলেন, টাকা যদি কেউ দিয়ে থাকে, তাহলে কিভাবে দিলো, কেমন করে দিলো, কার মাধ্যমে দিলো এসবের সঠিক প্রমাণাদি দিতে হবে। যদি দিতে পারে তবে তিনি তখন বিষয়টি দেখবেন, তার আগে নয়। তিনি বলেন, যদি বিদ্যালয়ের সভাপতি টাকা নিয়ে থাকেন তবে এর জবাবদিহি সভাপতি দিবেন। বিদ্যালয়ে প্রশ্নপত্র হাতে লিখে দেওয়া হয়েছে কি না জানতে চাইলে প্রথমে বলেন নিয়োগ বোর্ড জানেন, পরে তিনি স্বীকার করেন প্রশ্নপত্র হাতে লিখে দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে প্রশ্নপত্র পরীক্ষার আগের রাতে প্রার্থীদের প্রদান করা হয়েছিলো কি না-এ বিষয়ে জানতে চাইলে তিনি এর সদূত্তর দিতে পারেন নি।
এদিকে এ বিষয়ে জানতে বিদ্যালয়ের সভাপতি ও চিলারং ইউপি চেয়ারম্যান মো: ফজলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনিও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কথার সঙ্গে তাল মিলিয়ে বলেন, কে কিভাবে কি কারণে টাকা দিয়েছে তার যথোপযুক্ত প্রমাণাদি দিলে তিনি অবশ্যই টাকা ফেরত দিবেন। এ বিষয়ে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান জানান, যদি নিয়োগে অনিয়ম ধরা পড়ে সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ করায় যুবক কারাগারে।
অপরাধ 53 minutes আগে

ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি
খেলাধুলা 10 hours আগে

বোচাগঞ্জে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন।
জাতীয় 14 hours আগে

বিকেলে নিখোঁজ, রাতে বস্তাবন্দি অবস্থায় মিলল শিশু রাকার মরদেহ, গ্রেপ্তার
অপরাধ 18 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১।
দুর্ঘটনা 21 hours আগে

প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি লাউড়েরগড় বাসীর
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড় আদর্শ ক্লিনিকে প্রসূতি মাসহ ও ২ জন নবজাতক শিশুর
দুর্ঘটনা 2 days আগে

ঢাকা আশুলিয়ায় পেশাদার তিন মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের লিচুর আড়ত পরিদর্শন করলেন পুলিশ সুপার।
অর্থনীতি 2 days আগে

ঠাকুরগাঁওয়ের ‎হরিপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬।
জাতীয় 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক