হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ের রাসেল গিনেস বুকে ৪ বার নাম লেখালেন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জুন, ২০২২ ১১:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার রাসেল গিনেস বুকে ৪ বার নাম লেখালেন গিনেস বুক অব ওয়ার্ল্ডের সনদ হাতে রাসেল ইসলাম । ২০১৭ সাল থেকেই স্কুলজীবনে স্কিপিং রোপ খেলা শুরু। এক সময় ঠাকুরগাঁও জেলা থেকে বিভাগ পর্যায়ে স্কিপিং রোপ খেলায় অংশ নিয়ে প্রথম হন। পরে বিভাগ থেকে জাতীয় পর্যায়ে অংশ নিলেও কোনো কারণে তা বাতিল করা হয়। তখন থেকেই প্রতিজ্ঞা করেন একদিন এ খেলায় অংশ নিয়ে বিশ্ব রেকর্ড গড়বেন। এরপর থেকেই বাসার আশপাশে বিভিন্ন সড়কের ধারে যখন যেখানে সময় পেয়েছেন সেখানেই স্কিপিং রোপের চর্চা করেছেন।

এক সময় নিজেকে এ খেলায় পরিপূর্ণ মনে হলে ২০১৯ সালে অনলাইনে গিনেস বুক অব ওয়ার্ল্ডে আবেদন করেন। প্রথমে স্কিপিং রোপে এক পায়ের ওপর দুটি ইভেন্টে চ্যালেঞ্জ করেন। একটি ৩০ সেকেন্ডের, অন্যটি ১ মিনিটের ওপর। পারফরম্যান্স দেখে গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ তার আবেদন গ্রহণ করে। গিনেস বুকে এক পায়ে ৩০ সেকেন্ড স্কিপিং রোপে ১৪৪ বার লাফানোর বিশ্ব রেকর্ড থাকলেও তিনি করেছেন ১৪৫ বার। আরেকটি অন্য ইভেন্টে ১ মিনিটে এক পায়ে ২৫৬ বার লাফানোর বিশ্ব রেকর্ড থাকলেও তিনি সেই রেকর্ড ভেঙে করেছিলেন ২৫৮ বার। এ দুটি রেকর্ড গড়ে সনদপত্র হাতে পান ২০২১ সালের ২৯ জুলাইয়ে।

এর মধ্যে এক পায়ে ১ মিনিটে স্কিপিং রোপে ২৫৮ বার লাফানোর রেকর্ড ভেঙে ফেলেন এক বিদেশি। তিনি ওই ইভেন্ট চ্যালেঞ্জ করেন। পরে এক পায়ে ১ মিনিটে স্কিপিং রোপে ২৬২ বার লাফিয়ে রেকর্ড গড়েন। এর আগে স্কিপিং রোপ এক জাম্পে দুইবার রশি ঘোরানো ইভেন্টে ৩ মিনিটে ৪৫৮ বার লাফিয়ে বিশ্ব রেকর্ড গড়েন ২০২১ সালের ১০ মার্চে। এ দুটি রেকর্ডের সনদপত্র ডাকযোগের মাধ্যমে হাতে পান রোববার (২৯ মে)। মোট চারবার গিনেস বুকে নাম লিখিয়েছেন এ যুবক। ওয়ার্ল্ড রেকর্ড গড়া এ যুবক আর কেউ নন। তিনি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার হরিহরপুর সিরাজপাড়া গ্রামের বাসিন্দা রাসেল ইসলাম (২০)।
রাসেল সিরাজপাড়া গ্রামের দরিদ্র কৃষক বজলুর রহমানের ছেলে।

তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন। এ কৃতিত্বের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের অভিনন্দন বার্তায় সিক্ত হন রাসেল ইসলাম। তার সফলতায় উৎফুল্ল তার পরিবার। রাসেলের বাবা বজলুর রহমান বলেন, গরীব হওয়া সত্ত্বেও ছেলেকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করেছি। একান্ত চেষ্টা ও পরিশ্রমের ফলে সে চারবার বিশ্ব রেকর্ড করতে সক্ষম হয়েছে। এর চেয়ে খুশির খবর আর কী হতে পারে!’রাসেলের বড় ভাই আরিফ বলেন, প্রথমে বিশ্বাস হতো না রাসেল এত বড় কিছু অর্জন করতে পারবে। প্রথমবার যখন সে বিশ্ব রেকর্ড গড়ার দুটি সার্টিফিকেট পায়, তখন থেকেই তার প্রতি আমার ধারণা চেঞ্জ হয়ে গেছে। পৃষ্ঠপোষকতা পেলে আশা করছি সে আরও ভালো করবে ও বড় পর্যায়ে যেতে পারবে।

এ বিষয়ে রাসেল ইসলাম সাংবাদিকদেরকে বলেন, সবার সহযোগিতায় প্রথম বাংলাদেশি হিসেবে রোপ স্কিপিং খেলায় এবার দিয়ে ৪ বার গিনেস বুক অব ওয়ার্ল্ডে রেকর্ড গড়তে সক্ষম হয়েছি। তবে শুধু চারটি নয়, এ ধরনের আরও অনেক বিশ্ব রেকর্ড করে বাংলাদেশকে উপহার দিতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। আশা করি সবাই আমার পাশে থাকবেন।’এমন কৃতিত্বে রাসেলকে সাধুবাদ জানান , ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান। তিনি বলেন, রাসেলের এ খেলার বিষয়ে কোনো ধরনের সহযোগিতা লাগলে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে।’রাসেলের স্কিপিং রোপ খেলায় এবার দিয়ে চারটি বিশ্ব রেকর্ড করার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান আসিফ সাংবাদিকদেরকে বলেন, ‘রাসেলকে পৃষ্ঠপোষকতার জন্য ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনা করা হয়েছে। সে যেন এ খেলাটি চালিয়ে যেতে পারে। তার কৃতিত্বের বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গেও আলোচনা করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 3 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 6 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 6 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 15 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 15 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 15 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 16 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক