হোম
রংপুর

ঠাকুরগাঁওয়ের এক শিক্ষকের বিরুদ্ধে সরকারি বিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ।

আব্দুল কাদের জিলানী,ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকার মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সতীশ চন্দ্র বর্মনের বিরুদ্ধে সরকারি বিধি উপেক্ষা করে অনুমতি ছাড়াই ভারতে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয় শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

জানাগেছে, গত ১৬ এপ্রিল চিকিৎসার উদ্দেশ্যে তিনি ভারতে গিয়ে গত ২ মে দেশে ফেরেন। তবে বিদেশ গমনের আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট থেকে প্রয়োজনীয় অনুমোদন ও ছুটি গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার পর বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় আসে।

সংশ্লিষ্ট শিক্ষা মহলের দাবি, এমপিওভুক্ত কোনো শিক্ষক বিদেশে যেতে চাইলে নির্ধারিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ও প্রশাসনিক ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক। অথচ এসব প্রক্রিয়া অনুসরণ না করে বিদেশ গমন সরকারি চাকরি আচরণবিধি ও শিক্ষা প্রশাসনের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, সতিশ স্যারের বিরুদ্ধে অবৈধভাবে ভারত গমন ও বিদ্যালয়ের জমি দখলসহ একাধিক অভিযোগ রয়েছে। আমরা অভিভাবকগণ মিলে মহাপরিচালক মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ প্রস্তুতি নিচ্ছি।
এবিষয়ে সহকারী শিক্ষক সতীশ চন্দ্র বর্মন বলেন, বিদেশ গমনের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো অনুমতির প্রয়োজন নেই, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট অনুমতি নিলেই যথেষ্ট। তিনি আরো বলেন, তিন বিঘা জমি দিয়ে এই প্রতিষ্ঠান করেছি। এমনি এমনি আসেনি “এর আগেও আমি একাধিকবার এভাবে ভারতে গিয়েছি কোন সমস্যা হয়নি।

এব্যাপারে মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুদেব রায় জানান, আমার কাছে ভারতে গিয়ে Whatsappsএর মাধ্যমে ছুটির জন্য একটি আবেদন দিয়েছে। বিদেশ বহিঃগমনে ক্ষেত্রে উদ্ধর্তন কর্তৃপক্ষের হুকুম ছাড়া আমার অনুমতি দেওয়ার কোন সু্যোগ নেই।
ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ আব্দুল হান্নান জানায়, ইউএনওর মৌখিক নির্দেশনায় প্রাথমিকভাবে শোকজ করেছি কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের জন্য সময় চেয়েছেন।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সাথে মুঠোফোন বারবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার শাহিন আকতার বলেন, “বিদেশ গমনের ক্ষেত্রে নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করা বাধ্যতামূলক। যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো ব্যক্তি বিদেশে যেতে পারবেন না। এছাড়াও বিদেশ বহির্গমনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেজুলেশন ও প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন থাকতে হবে।

সচেতন মহলের মতে,একজন দায়িত্বশীল শিক্ষক কর্তৃক সরকারি নিয়ম-কানুনকে এভাবে উপস্থাপন করা অত্যন্ত উদ্বেগজনক। স্থানীয় অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহারে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার।
অপরাধ 2 hours আগে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১ নং হলরুমে মাসিক মিলাদ ও
লাইফস্টাইল 3 hours আগে

ঠাকুরগাঁওয়ে ২০তম গ্রেডের কর্মচারীরা একদিনের বেতন বাঁচিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি।
জাতীয় 3 hours আগে

যশোর-অভয় নগর সিঙ্গিয়াপাড়া-সৈয়দ পাড়ার রাস্তাটি সংযোগ বেহাল দশা।
খুলনা 5 hours আগে

প্রতিপক্ষকে ফাঁসাতে মন্দির ও মূর্তি ভেঙ্গে ফেলার অভিযোগ।
অপরাধ 6 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে গলা সমান পানি পেরিয়ে মায়ের মরদেহ কবরস্থানে নিয়ে
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে ইউএনওর বদলি স্থগিত করাতে মানববন্ধন।
রংপুর 1 day আগে

পঞ্চগড়ে সড়ক পার হতে গিয়ে কভার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে বিচারের দাবীতে নারীদের সংবাদ সম্মেলন ও মানবন্ধন।
আইন-বিচার 1 day আগে

টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে সুনামগঞ্জের তাহিরপুরে নদ নদী ও
জনদুর্ভোগ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক