হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ের অজ্ঞাত কারণে প্রশাসন অনুমোদনহীন কে এম বি ব্রিকস নিয়ে নীরব

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৩ ১২:২৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্রে কে এম বি ব্রিকস নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি বিধিনিষেধ অমান্য ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সম্পূর্ণ অনুমোদনহীনভাবে ইটভাটা পরিচালনাসহ ইট পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সচেতন মহল পরিবেশ দূষণ রোধসহ এই ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগও দিলেও অজ্ঞাত কারণে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, সদর উপজেলার ইয়াকুবপুরে ‘কেএমবি ব্রিকস’ ঘেঁষে ১১৭নং বরুনাগাঁও ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আবুল হোসেন মহাবিদ্যালয় রয়েছে। ভাটার বিষাক্ত কালো ধোঁয়া চারপাশ ছড়িয়ে পড়ায় পরিবেশের দূষণ দিন দিন বাড়ছেই। এতে কোমলমতি শিশু শিক্ষার্থীদের অনেকেই শ্বাসকষ্ট জনিত সমস্যাসহ বিভিন্ন রোগে প্রায়ই অসুস্থ হচ্ছে। দীর্ঘদিনেও অনুমোদনহীন ইটভাটাটি বন্ধ না হওয়ায় সচেতন অভিভাবকরা তাদের সন্তানদের অন্যত্র ভর্তি করছেন। এতে শিক্ষা প্রতিষ্ঠান দুটিতে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে আসার পাশাপাশি নষ্ট হচ্ছে সেখানকার শিক্ষার পরিবেশ।

স্থানীয়রা অভিযোগ করেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)-২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)-২০১৯ সালের প্রকাশিত গেজেট-এর বিধান অনুযায়ী ‘কেএমবি ব্রিকস’ স্থাপন করা হয়নি। এমনকি ইটভাটাটির পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্রও নেই। সরকারি বিধিমালা তোয়াক্কা না করে সম্পূর্ণ বেআইনি ও অবৈধ উপায়ে ইটভাটার মালিক মোশারুল হক তার ব্যবসা পরিচালনা করে আসছেন। যদিও সরকার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)-২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)-২০১৯ গেজেট এর মাধ্যমে ফিক্সড ভাটা নিষিদ্ধ করেছে। তারপরও কীভাবে বা কোন উপায়ে মোশারুল হক ফিক্সড ভাটা পরিচালনা করছেন তা নিয়ে অনেকেই প্রশাসনের দিকে আঙুল তুলেছেন।

এ ব্যাপারে বরুনাগাঁও ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি বেগমকে কল করা হলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে কথা বলতে রাজি হননি। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমান বলেন আমরা অনেক দিন ধরে ইটভাটাটি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করে আসছি। কিন্তু আজও ইটভাটাটি বন্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। যখন ইট পোড়ানো হয় তখন চারপাশের পরিবেশ ভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় আচ্ছন্ন থাকে। মাঝেমধ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। এভাবে চলতে থাকায় প্রতি বছরই এই বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অন্যত্র ভর্তি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শহরের ইয়াকুবপুর গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ২০১৭-২০১৮ সালে ঠাকুরগাঁও জেলায় ৮টি ফিক্সড ইটভাটা ভেঙে দেওয়া হয়। কিন্তু অজ্ঞাত কারণে ‘কেএমবি ব্রিকস’ ফিক্সড ভাটাটি ভাঙা হয়নি। কেএমবি ইটভাটার মালিক মোশারুল হক কারও মদদে ক্ষমতার অপব্যবহার করে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছেন। গত বছরের ১৫ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এ সংক্রান্ত একটি লিগ্যাল নোটিশও দেওয়া হয়েছে।

স্থানীয়রা আরও জানান, গত বছর পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয় (স্মারক নং- ২২.০২,৭৭০০, ৪৩৫, ২৭.০০৪, ২২-৫৮২) ‘কেএমবি ব্রিকস’ ইটভাটাটির অবকাঠামো অপসারণের লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রসঙ্গে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর প্রতিবেদন দাখিল করে। কিন্তু এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় ইটভাটার মালিক মোশারুল হক উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছেন। অথচ পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে- ‘কেএমবি ব্রিকস’ ইটভাটাটি ১২০ ফুট স্থায়ী চিমনি বিশিষ্ট সনাতন পদ্ধতির ইটভাটা, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ইটভাটাটির অনুকূলে ছাড়পত্র প্রদানের কোনো সুযোগ নেই।

কথা হয় অ্যাডভোকেট নাজমুল ইসলামের সঙ্গে। তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতি নিয়ে কাজ করছেন। নাজমুল ইসলাম বলেন, ইটভাটাটির চিমনি থেকে ৫৮০ মিটার দূরে বরুনাগাঁও ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির অবস্থান। আইনের ৮ (৩) (ঙ) ধারা মোতাবেক ইটভাটাটির অবস্থান গ্রহণযোগ্য নয়। এ ছাড়া মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১৩৪১৬/২০২২ এর আদেশে জেলার অবৈধ সকল ইটভাটা অপসারণের লক্ষ্যে জেলা প্রশাসনকে আদেশ প্রদান করা হয়। পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে ‘কেএমবি ব্রিকস’ ইটভাটাটির সকল অবকাঠামো অপসারণে একজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য অনুরোধ করা হলেও আজও কোনো ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়নি। ‘কেএমবি ব্রিকস’ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এ ধরনের পরিবেশ দূষণকারী ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের নীরবতার কারণে জনমনে নানা ধরনের নেতিবাচক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমরা চাই পরিবেশ ভারসাম্য রক্ষাসহ কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য-শিক্ষা নিশ্চিতকরণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হোক।

এ বিষয়ে সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে ইলাহী মুকুট চৌধুরী বলেন, বরুনাগাঁও ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ইটভাটা রয়েছে। তবে ভাটার ধোঁয়া থেকে পরিবেশ দূষণ হয় কি না আমার জানা নেই। আমাকে কেউ কোনো অভিযোগও করেনি। বিদ্যালয়ের বাচ্চাদের অসুস্থতার বিষয়টি জানতে আমি খোঁজ নেব। তবে এক অভিযোগে জানাযায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি এলাকাবাসি অবগত করেছেন।

পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন বলেন, আমি দুই মাস রংপুরের বাইরে ছিলাম। গতকাল অফিসে ফিরেছি। যদি কেউ অভিযোগ দিয়ে থাকে তাহলে তদন্তসাপেক্ষে ওই ইটভাটার ব্যাপারে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ দূষণ নিয়ে যদি কারও অভিযোগ থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে আগে অভিযোগটি খতিয়ে দেখা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 55 minutes আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 2 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 8 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 20 hours আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 21 hours আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 1 day আগে

অনিয়ম ঠেকাতে ব্যতিক্রম উদ্বোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন
জনদুর্ভোগ 1 day আগে

‎সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে ভিডিও
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাট।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজন আটক।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক