হোম
অপরাধ

টেন্ডার-বিজ্ঞপ্তি ছাড়াই ৯৫ গাছ বিক্রি, ঠাকুরগাঁওয়ের বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ,বাজারমূল্য নিয়েও অসন্তোষ

আব্দুল কাদের জিলানী, ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ে কোনো ধরনের উন্মুক্ত টেন্ডার, গণবিজ্ঞপ্তি কিংবা মাইকিং ছাড়াই ৯৫টি গাছ বিক্রির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে থাকা মোট ৯৫টি গাছ বিক্রি করা হয়েছে। এর মধ্যে ৩১টি মেহগনি ও ৬৪টি ইউক্যালিপটাস গাছ রয়েছে। অভিযোগ রয়েছে, সরকারি বিধি অনুযায়ী উন্মুক্ত দরপত্র আহ্বান, গণবিজ্ঞপ্তি প্রকাশ কিংবা জনসাধারণকে অবহিত না করেই গাছগুলো বিক্রি করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ জনগণের সম্পদ। এসব সম্পদ বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কোনো ধরনের টেন্ডার বিজ্ঞপ্তি, মাইকিং বা উন্মুক্ত প্রক্রিয়া অনুসরণ না করায় গাছ বিক্রির পুরো কার্যক্রম নিয়ে জনমনে ক্ষোভ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, যথাযথ নিয়ম-কানুন অনুসরণ করা হয়ে থাকলে বিষয়টি গোপন রাখার কোনো কারণ নেই। তারা পুরো প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রুহিয়া উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, “বিদ্যালয়ের গাছ বিক্রির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্বচ্ছতা ও নিয়ম-নীতি অনুসরণ করা অত্যন্ত জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ জনগণের সম্পদ, তাই এ ধরনের কার্যক্রমে উন্মুক্ততা ও জবাবদিহিতা নিশ্চিত করা উচিত।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিরুল হক বলেন, “বিদ্যালয় প্রাঙ্গণের মোট ৯৫টি গাছ ৩ লাখ ৩৭ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। তবে বর্তমান বাজারদর বিবেচনায় এ মূল্য সন্তোষজনক বা মনঃপূত নয়। বাজারমূল্যের সঙ্গে বিক্রয়মূল্যের যথেষ্ট পার্থক্য রয়েছে বলে মনে হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল রায় বলেন, “বিদ্যালয়ের গাছ বিক্রির কার্যক্রম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা ও প্রক্রিয়া অনুসরণ করেই গাছ বিক্রি করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রয়েছে।

ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আক্তার বলেন, “সরকারি বিধি ও প্রচলিত নীতিমালা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের গাছ বিক্রির ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। উন্মুক্ত টেন্ডার আহ্বান, প্রয়োজনীয় গণবিজ্ঞপ্তি এবং বন বিভাগের মাধ্যমে গাছের নম্বরিং সম্পন্ন না করে কোনোভাবেই গাছ বিক্রি করা বৈধ নয়। এসব প্রক্রিয়া উপেক্ষা করে গাছ বিক্রি করা হলে তা নিয়মবহির্ভূত হিসেবে গণ্য হবে এবং বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 14 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 14 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক