হোম
আন্তর্জাতিক

চীন ও চীনের বাইরে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বাড়ছে করোনাভাইরাস এর কারণে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২০ ৮:১৫ পূর্বাহ্ণ

Korona-youhang-mknewsbd

ফাইল ছবি

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আন্তর্জাতিক আসবাব ব্যবসার প্রতিষ্ঠান আইকিয়া চীনে তাদের ৩৩টি দোকানের সবগুলো বন্ধ করে দিয়েছে।
চীন ও চীনের বাইরে করোনাভাইরাস সংক্রমণের কারণে মানুষের মৃত্যু এবং আক্রান্ত হবার হারই যে শুধু বাড়ছে তাই নয়, এর অর্থনৈতিক ক্ষতির মাত্রাও বাড়ছে, প্রধানত চীনের ভেতরে, এমনকী বাইরেও। এই ক্ষতি শুধু ভাইরাস সংক্রমণের কারণে নয়, বরং এর বিস্তার ঠেকানোর জন্য চীনকে বড় ধরনের আর্থিক মাশুল দিতে হচ্ছে। উহান শহর, যেখান থেকে এই সংক্রমণের সূচনা, সেখান থেকে বাইরে যাবার ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

উহানের জনসংখ্যা এক কোটি দশ লাখ। অবরুদ্ধ শহর এখন শুধু উহান নয়, একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হুবেই প্রদেশের অন্যান্য এলাকাতেও। এর ফলে ব্যবসা সংক্রান্ত সবরকম ভ্রমণ বন্ধ রয়েছে। পণ্য ও কর্মীদের যাতায়াতও বন্ধ হয়ে গেছে। ভাইরাস ছড়ানোর আশংকার কারণে বহু মানুষ এমন ধরনের কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যার থেকে তাদের জন্য সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। কাজেই রেস্তোঁরা, সিনেমা, পরিবহন কোম্পানি, হোটেল এবং দোকানবাজার সব কিছুর ওপরই দ্রুত এর প্রভাব পড়তে শুরু করেছে। এর ওপর চীনা চান্দ্র নববর্ষের ছুটির সময় এই স্বাস্থ্য সংকট দেখা দেওয়ায় এই শিল্পগুলো বিশেষ করে বড়ধরনের বাণিজ্যিক ক্ষতির মুখে পড়েছে।

ট্রেনের কামরায় ফেস-মাস্ক এর বসে আছেন এক ব্যক্তি

ট্রেনের কামরায় ফেস-মাস্ক এর বসে আছেন এক ব্যক্তি

খুব কম লোকেই গণ পরিবহন ব্যবহার করছে। চীনের জাতীয় কর্তৃপক্ষ নববর্ষের ছুটি আরও কয়েকদিন বাড়িয়ে দিয়েছে এবং কোন কোন প্রদেশে স্থানীয় কর্তৃপক্ষ এই ছুটির মেয়াদ আরও লম্বা করেছে। কোন কোন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীদের আরও দেরি করে কাজে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে।  উৎপাদনের কাজ এবং পণ্য বিক্রি বেশিদিন বন্ধ রাখলে বাজারে নগদ অর্থের প্রবাহে ঘাটতি দেখা দিতে পারে, বিশেষ করে অপেক্ষাকৃত ছোটখাট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য।

বেশিরভাগ প্রতিষ্ঠানকেই নানাধরনের বিলের পাওনা পরিশোধ করতে হবে। পাশাপাশি কর্মচারীদের বেতনও দিতে হবে।  যেসব পণ্য নির্মাতা বিদেশে তাদের পণ্য বিক্রি করে তাদের ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা তৈরি হতে পারে, যেটা হল তারা চীনের কাছ থেকে পণ্য কেনায় অনাগ্রহ দেখাতে পারে। গুয়াংডং প্রদেশে উইং সাং ইলেকট্রিকাল নামে একটি কোম্পানি যারা কোঁকড়া চুল সোজা করান জন্য হেয়ার স্ট্রেটনার এবং চুল শুকানোর জন্য ব্লো-ড্রায়ার তৈরি করে তার মালিক হার্বাট উন বিবিসি নিউজকে বলেছেন, আমেরিকা-চীন বাণিজ্য যুদ্ধের একটা ধাক্কার পর তাদের মত প্রতিষ্ঠানের জন্য এটা গোদের ওপর বিষফোঁড়া হয়ে উঠতে পারে। এই মহামারির কারণে চীন থেকে এই পণ্য না নিয়ে অন্য দেশ থেকে তা আমদানি করার জন্য চাপ বাড়বে।

চীনে বন্ধ স্টারবাকস্-এর দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক শিশুকে নিয়ে এক ব্যক্তি।

চীনে বন্ধ স্টারবাকস্-এর দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক শিশুকে নিয়ে এক ব্যক্তি।

অর্থনৈতিক ক্ষতি শুধু চীনের ভেতরেই সীমিত নয়। আন্তর্জাতিক পরিসরে যারা খুচরা ব্যবসা করে তারা চীনে তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। যেমন আসবাব বিক্রির প্রতিষ্ঠান এবং কফির প্রতিষ্ঠান স্টারবাকস্। বেশ কিছু বিমান সংস্থা চীনে তাদের ফ্লাইট বন্ধ রেখেছে এবং আন্তর্জাতিক হোটেল সংস্থা যারা পৃথিবী জুড়ে হোটেল ব্যবসা চালায়, তারা খদ্দেরদের তাদের হোটেল বুকিংয়ের অর্থ ফেরত দিতে চেয়েছে। এর ওপর রয়েছে আন্তর্জাতিক স্তরে যেসব পণ্য সরবরাহের সম্বন্বিত কার্যক্রমের অংশ হিসাবে চীনের ভূমিকা রয়েছে, সেগুলো নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সতেরো বছর আগে যখন সার্স নামে শ্বাসযন্ত্রের গুরুতর সংক্রমণের কারণে চীনে বড়ধরনের স্বাস্থ্য সংকটের ঘটনা ঘটেছিল, তার পর থেকে এখন এধরনের পণ্য সরবরাহের নেটওয়ার্কে চীন অনেক বড় ভূমিকা পালন করে। দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা কোম্পানি হাইউনডাই তাদের গাড়ি তৈরির কাজ স্থগিত করে দিয়েছে চীন থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহের অভাবের কারণে। এর সম্ভাব্য সুদূরপ্রসারী প্রভাব যে ভবিষ্যতে গাড়ির বাজারে পড়তে যাচ্ছে এটা থেকে স্পষ্ট তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশ্বব্যাপী গাড়ি নির্মাণ শিল্পে এবং ইলেকট্রনিক্স শিল্পে যন্ত্রাংশ সরবরাহকারী দেশ হিসাবে চীনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

A worker in Hyundai's Cangzhou factory in China tightens screws on a vehicle.

গাড়ি শিল্পের ওপর করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রভাব  চীন থেকে যন্ত্রাংশ সরবরাহে ঘাটতির কারণে দক্ষিণ কোরিয়া তাদের কারখানায় হাইউন্ডাই গাড়ি তৈরি বন্ধ করে দিয়েছে। ফক্সওয়াগান ও বিএমডাব্লিউ চীনে গাড়ি নির্মাণের কাজ বন্ধ রেখেছে।

  • ৩৭%হাইউন্ডাই গাড়ি তৈরি হয় দক্ষিণ কোরিয়ায়।
  • $৬৬০ মিলিয়নচীনে জার্মান গাড়ি প্রস্তুতকারকদের প্রতি কর্মদিবসের উপার্জন
  • ৪০চীনে জার্মান গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানার সংখ্যা
  • ১০০,০০০চীনে ফক্সওয়াগান কারখানায় কর্মীর সংখ্যা

সূত্র: হাইউন্ডাই, বার্নস্টেইন বহু মোবাইল ফোন এবং কম্পিউটার চীনে তৈরি হয়। অনেক ফোন এবং কম্পিউটারের যন্ত্রাংশ তৈরি হয় চীনে। এই স্বাস্থ্য সংকটের প্রভাব অনুভূত হচ্ছে শেয়ার ও অর্থবাজারেও। বিশ্বব্যাপী শেয়ার বাজারে দু সপ্তাহ আগের তুলনায় দরপতন হয়েছে। চীনা নববর্ষের ছুটির পর বাজার খোলার প্রথম দিনে চীনের বাজারে মূল্যপতনের হার আট শতাংশ। এক বছরের মধ্যে অপরিশোধিত তেলের দাম সবচেয়ে নিচে নেমে গেছে। গত দুসপ্তাহে তেলের দাম পড়েছে প্রায় ১৫ শতাংশ। যা চীনে তেলের চাহিদা কমে যাবার প্রতিফলন। চীনের তেল শোধনাগার সাইনোপেক অপরিশোধিত তেলের আমদানি কমিয়ে দিয়েছে বলে খবরে জানা গেছে। তামার দামও আন্তর্জাতিক বাজারে প্রায় ১৩ শতাংশ কমে গেছে।

A guard stands outside a closed shop in Beijing

A guard stands outside a closed shop in Beijing

নির্মাণ শিল্পে তামা একটি গুরুত্বপূর্ণ উপাদান। ধারণা করা হচ্ছে তামার এই মূল্যহ্রাসও চীনের ব্যবসাবাণিজ্যের ওপর প্রভাব ফেলবে।এইসব পণ্য সরবরাহের জন্য অন্য দেশ এগিয়ে আসছে যেটা চীনের অর্থনীতির জন্য দু;সংবাদ হতে পারে। তবে এই ক্ষতির চেহারা কী দাঁড়াবে তা এখনই বলা কঠিন।চীনা কর্তৃপক্ষ কত দ্রুত এবং কীভাবে এই ভাইরাসের বিস্তার ঠেকাবে তার ওপর অনেক কিছুই নির্ভর করবে। তবে কিছু কিছু বিশেষজ্ঞ এই ক্ষতির মাত্রা সম্পর্কে কিছু পূর্বাভাস দেবার চেষ্টা করেছেন।

A Chinese woman in a shopping mall in Shenyang wears a face mask.

করোনাভাইরাস স্মার্টফোনের বাজারের জন্য হুমকি  বিশেষজ্ঞরা ধারণা করছে বছরের প্রথম চার মাসে এই প্রাদুর্ভাবের প্রভাব পড়বে স্মার্টফোন শিল্পের ওপর।

  • ৪ মিলিয়নকমবে আইফোনের চালানের পরিমাণ ২০২০-এর প্রথম কোয়ার্টারে
  • ৩২%আনুমানিক কমবে চীনা স্মার্টফোনের চালান ২০২০র প্রথম কোয়ার্টারে
  • ৫%আনুমানিক হ্রাস চীনা স্মার্টফোনের চালান পুরো ২০২০ সালে

সূত্র: টিএফ ইন্টারন্যাশানাল সিকিউরিটিস, স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স অক্সফোর্ড ইকনমিক্স নামে একটি সংস্থা অনুমান করছে ২০২০সালের প্রথম চার মাসে চীনের অর্থনৈতিক  বৃদ্ধির হার এক বছর আগের তুলনায় শতকরা ৪ ভাগ কম হবে। এই ভাইরাস সংক্রমণের আগে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস যা ছিল গোট বছরে তার পরিমাণ ০.৪ শতাংশ কম হবে বলে তাদের পূর্বাভাস। তারা আরও বলছে এর ফলে বিশ্ব অর্থনীতিতেও প্রবৃদ্ধির হার গড়ে ০.২ শতাংশ কমবে। তবে এই পূর্বাভাস তারা বলছেন সঠিক হতে পারে একমাত্র চীন এই পরিস্থিতি মোকাবেলা করতে সফল হলে। নাহলে অর্থনীতিতে এর সূদুরপ্রসারী প্রভাব হবে আরও মারাত্মক।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 6 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 6 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 11 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 12 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 12 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 12 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 13 hours আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 13 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 13 hours আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক