হোম
দুর্ঘটনা

চট্টগ্রাম নগরী উত্তর কাট্টলীর একটি ছয়তলা ভবনের ফ্ল্যাটে অগ্নিকান্ডে নয়জন দগ্ধ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২০ ৮:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একটি ছয়তলা ভবনের ফ্ল্যাটে অগ্নিকান্ডে নয়জন দগ্ধ-এম কে নিউজ

ফাইল ছবি

চট্টগ্রাম নগরী উত্তর কাট্টলীর একটি ছয়তলা ভবনের ফ্ল্যাটে অগ্নিকান্ডে একই পরিবারের সাত জনসহ নয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গতকাল সোমবার চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন পেয়ারা বেগম (৬০) নামে একজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার রাতে উত্তর কাট্টলীর মরিয়ম ভবনের ছয়তলার ফ্ল্যাটে এ অগ্নিকান্ড ঘটে। ঘটনা তদন্তে চট্টগ্রামের জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দগ্ধ অপর আটজন হলেন- মিজানুর রহমান (৪২), সাইফুর রহমান (১৯), বিবি সুলতানা (৩৬), মানহা (২), মাহের (৭), রিয়াজ (২২), জাহান (২১) ও সুমাইয়া (১৮)। চিকিৎসকেরা জানান, দগ্ধ ব্যক্তিদের মধ্যে মিজানুরের শরীরের ৪৮ শতাংশ, সাইফুরের ২২, সুলতানার ২০, মানহার ২০, রিয়াজের ১৮ শতাংশ, সুমাইয়ার ১৫, জাহানের ১২ ও মাহেরের ৫ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে পাঁচজনের শ্বাসনালী পুড়ে যায়। তাদের অবস্থা সঙ্কটাপন্ন।

চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এস খালেদ জানান, পেয়ারা বেগমের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। হাসপাতালে ভর্তির পর তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তিনি দুপুরে মারা গেছেন। এরপর গুরুতর অবস্থায় পাঁচ জনকে ঢাকায় পাঠানো হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ওই ফ্ল্যাটের অনেকগুলো পয়েন্টে একসঙ্গে স্পার্কের ঘটনা ঘটে। তবে রান্না ঘরের গ্যাসের চুলা অক্ষত পাওয়া গেছে। ফ্ল্যাটটির কোন বাসায় গ্যাস সিলিন্ডারও ছিলো না।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, কীভাবে আগুনের ঘটনা ঘটেছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভবনের প্রতিটি কক্ষে আগুনের চিহ্ন রয়েছে। ওই ভাড়া থাকতেন শিপিং কর্পোরেশনে চাকরিজীবী মিজানুর রহমান। এ দুর্ঘটনায় তার স্ত্রী ছোট দুই শিশু সন্তান, মা এবং ভাইবোনও দগ্ধ হন। তাদের সঙ্গে থাকা দুজন সাবলেটও দগ্ধ হয়েছেন। মিজানুর রহমানের স্ত্রী সুলতানা ফেনীর একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। করোনাকালীনে ছুটিতে তিনি তাদের সঙ্গে ছিলেন।

এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট (এডিএম) মো. বদিউল আলমকে প্রধান করে অগ্নিকান্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করার কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। তিনি বলেন, কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় চোর সন্দেহে শামীম নামে এক যুবককে রাতভর নির্যাতন চালিয়ে
অপরাধ 10 hours আগে

পঞ্চগড়ের সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
আইন-বিচার 10 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
রংপুর 11 hours আগে

কেন্দ্রীয় লোকো মোটিভ কারখানা পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূত-ব্রেন্ট ক্রিস্টেনসেন।
তথ্য ও প্রযুক্তি 13 hours আগে

বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জনগণের প্রত্যাশা।
রংপুর 13 hours আগে

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেফতার-৩ : বিপুল পরিমান মাদক উদ্ধার।
অপরাধ 14 hours আগে

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 1 day আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 2 days আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 2 days আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক