হোম
নির্বাচিত কলাম

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের অভিবাভক কে হতে যাচ্ছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৩২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

কামরুল ইসলাম,স্টাফ রিপোর্টার চট্রগ্রামঃ দীর্ঘ ১৭ বছর পর গত ১২ ডিসেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছিলেন সদ্য প্রয়াত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ এমপি। ওইদিনের সম্মেলনে কেন্দ্রীয় নেতারা সভাপতি পদে পুনরায় মোছলেম উদ্দিন আহমদ এমপি এবং সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় মফিজুর রহমানের নাম ঘোষণা করেন। সম্মেলনের দুই মাস পূর্ণ হলেও এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। এরই মধ্যে গত ৫ ফেব্রুয়ারি মোছলেম উদ্দিন আহমদ মারা যাওয়ায় দক্ষিণ জেলা আওয়ামী লীগে নেতৃত্বের সংকট সৃষ্টি হয়েছে। মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে সভাপতি পদে কে আসছেন কে হবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের অভিবাভক তাই নিয়ে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা–কল্পনা। সম্মেলনের পর পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় বর্তমানে দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে এখন শুধুমাত্র সাধারণ সম্পাদক মফিজুর রহমান ছাড়া আর কোন অভিবাভক নেই। বর্তমানে বিএনপির সরকার বিরোধী আন্দোলনের মোকাবেলায় আওয়ামী লীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের রাজপথে থাকার জন্য কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হলেও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে নতুন করে সংকট সৃষ্টি হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলায়।
তাঁর মৃত্যুর পরপরই জেলা সভাপতি পদের শীর্ষ পদের জন্য একাধিক নেতা কেন্দ্রে নানানমুখী তৎপরতা শুরু করেছেন। অনেকেই কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগের জন্য ঢাকায় অবস্থান করছেন।সাংসদ মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুর পরপরই জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা সভাপতি পদের ব্যাপারে নিজেদের আগ্রহের কথা জানান। গত ১২ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে সভাপতি হিসেবে নিজেদের আগ্রহের কথা গণমাধ্যম কে জানিয়েছিলেন।
এখনও তারা সেই পদের ব্যাপারে আগ্রহী বলে জানা গেছে। জেলার সিনিয়র নেতাদের মধ্যে সভাপতি পদে আলোচনায় সবার আগে যার নাম শোনা যাচ্ছে তিনি হলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগে যিনি দীর্ঘকাল নেতৃত্ব দিয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর জ্যেষ্ঠ সন্তান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি যদি কোনও কারণে জেলার নেতৃত্বে আসতে রাজী না হন, তাহলে এই পদে আছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা–চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি–পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ থেকে নির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি–রূপালী ব্যাংকের সাবেক পরিচালক আবুল কালাম চৌধুরী এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও কুয়েতের সাবেক রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।
উল্লেখ্য, প্রয়াত সাংসদ মোছলেম উদ্দিন আহমদ ১৯৮৮ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকে তিনি একনাগাড়ে দীর্ঘ ২৫ বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১২ সালের ৪ নভেম্বর দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আখতারুজ্জামান চৌধুরীর মৃত্যুর পর ২০১৩ সালে সাধারণ সম্পাদক থেকে মোছলেম উদ্দিন আহমদকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ৯ বছর সভাপতির দায়িত্বপালনরত অবস্থায় গত ৫ ফেব্রুয়ারি ঢাকার এভারকেয়ার হাসপাতালে রাত সাড়ে ১২টায় মৃত্যু বরণ করেছেন মোছলেম উদ্দিন আহমদ।
তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের তিনবারে ২৫ বছর সাধারণ সম্পাদক ও দুই মেয়াদে ৯ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছিল এবং দ্বিতীয় মেয়াদে মফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জানা গেছে, নতুন কমিটির সভাপতি, সহ সভাপতি থেকে শুরু করে যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর, প্রচার ও প্রকাশনা এবং সদস্যসহ এখন ৭০ পদে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে কেন্দ্র থেকে।
চট্টগ্রামের কেন্দ্রীয় এক শীর্ষ নেতার সাথে কথা বলে জানা গেছে, দক্ষিণ জেলার পূর্ণাঙ্গ কমিটির জন্য জেলার সাবেক নেতাদের অনেকেই এবং তরুণদের অনেকেই কেন্দ্রে নানান ভাবে চেষ্টা–তদিবর করছেন। কমিটি ৭১ সদস্যের কিন্তু নেতা অনেক। সবার তো কমিটিতে স্থান হবে না। জেলা কমিটির সাবেক বেশ কয়েকজন নেতা গণমাধ্যম কে বলেন, আমরা দীর্ঘদিন ধরে জেলার রাজনীতির সাথে জড়িত। আমরা চাই আমাদের ত্যাগের সঠিক মূল্যায়ন হোক। তবে কেন্দ্রীয় একাধিক সূত্র জানায়, জেলার সাবেক নেতাদের মধ্যে ক্লিন ইমেজের নেতাদের পদোন্নতি হতে পারে। একই সাথে জেলার সাবেক যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ পদের ত্যাগীদেরও দক্ষিণ জেলার নতুন কমিটিতে স্থান হতে পারে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 hour আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 4 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 4 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 13 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 13 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 14 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 14 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক