হোম
দুর্ঘটনা

ঘোড়াঘাটে বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মৃত্যু

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ মে, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ

ফাইল ছবি

জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে হাঁসের খামারে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে উম্মে হাবিবা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে রোববার (৪ মে) রাত ৮ টায় উপজেলার ডুগডুগিহাট শালগ্রাম এলাকায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। বাড়ির পাশে হাঁসের খামারে দেওয়া বৈদ্যুতিক ফাঁদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুটি ওই এলাকার হাবিজুল ইসলামের মেয়ে। সে এলাকার পুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীতে লেখাপড়া করতো। শিশুটির বাবা হাবিজুল ইসলাম বলেন, বাড়ির পাশে মাহফুজার রহমানের হাঁসের খামার। শিয়ালের উৎপাতের কারণে খামারের নিচে চার পাশে তারের সঙ্গে বিদ্যুৎ এর সংযোগ দিয়ে রাখতেন।

গতকাল রোববার বিকাল অনুমান ৫ টার দিকে ঝড়-বাতাস হয়। সে সময় আমার মেয়েসহ ওর বয়সী আরও তিনজন শিশু মিলে খামারের পাশে আম কুড়াতে যায়। সাথে থাকা তিনজন শিশু আম কুড়ানো শেষে বাড়ি ফিরলেও উম্মে হাবিবাকে খুজে পাওয়া যাচ্ছিলোনা। পরে অনেক খুঁজাখুঁজির পর আমার ভাইয়ের স্ত্রী লাকী বেগম খামারের পাশে আমার মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখতে পায়।

শিশুটির চাচী লাকী বেগম জানান, বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার পরও যখন হাবিবা বাড়িতে ফিরছিলো না। তখন আমরা সবাই মেয়েকে খুঁজাখুঁজি করতে থাকি। রাত ৮ টার দিকে মাহাফুজার রহমানের হাঁসের খামারে দেওয়া বিদ্যুৎ এর তারের সাথে ভাতিজিকে জড়িয়ে পড়ে থাকতে দেখতে পাই। পরে আমার চিৎকারে পরিবারের লোকজন এসে হাবিবাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার্অিফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, খামারের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহালে শিশুটির দুই পায়ে এবং পিঠে বিদ্যুৎ স্পৃষ্টের পোড়া ক্ষত পাওয়া গেছে। পরে শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 minutes আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 6 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 18 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 20 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 20 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 20 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক