হোম
অপরাধ

ঘা না শুকাতেই জামিনে মুক্তি সান্তাহারে মানুষের মাঝে আতঙ্ক।

মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ মে, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেনকে (৫৯) পেটে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টার ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় রাজু, শুভ, নীরবসহ ১৩ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হলেও, মামলার মাত্র ৩৫ ঘণ্টার মধ্যেই আদালত থেকে ৯ আসামি জামিনে মুক্তি পাওয়াকে ঘিরে জনমনে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত ইকবাল হোসেন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

তার পেটে ১৪টি সেলাই দেওয়ায় শারীরিকভাবে অতিমাত্রায় দুর্বল অবস্থায় রয়েছেন। এমন পরিস্থিতিতে আসামিদের দ্রুত জামিনে মুক্তি পাওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। এদিকে জামিনে মুক্ত হওয়ার পর মামলার প্রধান আসামির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একাধিক পোস্ট নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। এক পোস্টে তিনি লিখেন,আলহামদুলিল্লাহ, আপনাদের তৈরি করা মিথ্যা মামলার ৩৫ ঘণ্টার মধ্যে ৯ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বাকি রইল ৪ জন পরবর্তীতে আরেকটি পোস্টে তিনি লেখেন,“প্রতিশোধের প্রশ্নই উঠে না। আমি আমার উপরওয়ালার ন্যায়বিচারে বিশ্বাসী। সঠিক সময় হলে খেলা ঘুরিয়ে দিবেন।

আরেকটি পোস্টে ইনশাআল্লাহ চায়ের আড্ডায় অনেক কথা হবে তার এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলছেন, এসব বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। কথা প্রসঙ্গে আরও বলেন, ঘা না শুকাতেই জামিনে মুক্তি, কি ক্ষমতা রে বাবা!

উল্লেখ্য, গত শনিবার (২মে) দুপুরে উপজেলার সান্তাহার রেলগেট এলাকার পুরাতন সুইচ কেবিনের সামনে রেলওয়ের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনায় বিএনপির সহ সভাপতি ইকবাল হোসেনের সঙ্গে একই শহরের হলুদঘর ও ইয়ার্ড কলোনী এলাকার এসএম সামার রাজু, শুভ, নীরবসহ বেশ কয়েকজন যুবকের বাকবিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে তাকে পেটে দেশীয় ধারালো অস্ত্রের আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রবিবার রাতে রেলওয়ে থানায় ভুক্তভোগীর ছোট ভাই আজিজুল হক রাজা বাদী হয়ে রাজু, শুভ, নীরবসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, আসামীদের মধ্যে ৯ জন জামিন পেয়েছেন। বাঁকি আসামীদের গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 55 minutes আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 3 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 15 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 21 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 22 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 22 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক