হোম
নির্বাচিত কলাম

গাজায় বর্বর হামলা ও নৃশংসতার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ ও মানববন্ধন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ

ফাইল ছবি

জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি: গাজায় ইসরাইলের বর্বর হামলা ও নৃশংসার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা দিনাজপুরে বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মুসল্লিদের ব্যানারে, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) জুমার নামাজের পর দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদিস ও জেলা শুব্বানে জমঈয়কে আহলে হাদিসের উদ্যোগে স্টেশন রোড আহলে হাদিস জামে মসজিদের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আহলে হাদিস জামে মসজিদের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে মসজিদের সামনের সড়কে প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানবন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস দিনাজপুর জেলা শাখার সভাপতি শায়খ আব্দুল জলিল আল মাদানী, যুগ্ম সাধারণ সম্পাদক শায়খ মুহাম্মদ আব্দুর রহমান ইমরান, দাওয়াহ ও তাবলিগ বিষয়ক সম্পাদক শায়খ মুহাম্মদ বদিউজ্জামান, জমঈয়তে শুব্বানে আহলে হাদিসের সহ-সভাপতি হাফেজ মুহাম্মাদ রাশেদুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন,গাজাবাসীর উপর ইতিহাসের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিমকে সোচ্চার হতে হবে।

দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীস ফিলিস্তিনের মুসলিমদের উপর দখলদার ইসরাইলের চলমান মানবতাবিরোধী নৃশংস হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানায়। হামলায় বর্বর ইসরাইলী বাহিনীর হাতে শিশু, নারীসহ হাজার হাজার মুসলিম জঘন্যতম হত্যাযজ্ঞের শিকার হয়েছে, লাখ লাখ বাড়ি ঘর এমনকি হাসপাতালগুলো বোমার আঘাতে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। খাদ্য, পানীয় ও চিকিৎসাবিহীন ফিলিস্তিনের নিপীড়িত অসহায় মুসলিমরা আজ জীবন-মরণ সন্ধিক্ষণে চরম মানবেতর জীবন যাপন করছে।

গাজায় পিতৃ-মাতৃহীন অনাথ শিশু আর বিধবার সংখ্যা পরিমাপযোগ্য নয়, এবং প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা। মাথা গোঁজার আশ্রয় তো দূরের কথা, একবেলা খাবার, চিকিৎসা কিংবা তৃষ্ণা নিবারণের সামান্য পানিও আজ তাদের কাছে দুষ্প্রাপ্য। কিন্তু পরিতাপের বিষয়, ইতিহাসের জঘন্যতম এই গণহত্যার ঘটনায় বিশ্ব বিবেক নিরব, জাতিসংঘসহ মানবাধিকার নামধারী সংস্থাগুলোর দায়িত্ব আজ কেবল সংবাদ সম্মেলন আর বিবৃতির মাঝেই সীমাবদ্ধ।

বক্তারা বিশ্ববাসীর উচিত সম্মিলিত প্রতিবাদের মাধ্যমে এই নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটানো। একমাত্র ঐক্যবদ্ধ মানবিক কণ্ঠস্বর বিশ্বব্যাপি প্রতিবাদই পারে রাফা ও গাজার অসহায় মানুষের প্রতি সংঘটিত এই বর্বরতার অবসান ঘটাতে।

সমাবেশ থেকে বিশ্বের সকল মুসলিম রাষ্ট্র ও সরকার প্রধানকে অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এদিকে শুক্রবার বাদ জুমা শহরের জেল রোড কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ইসলামী আন্দোলন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়।
অপরদিকে শুক্রবার বাদ জুমা শহরের বালুয়াডাঙ্গা মিনার মসজিদ প্রাঙ্গণ থেকে সর্বস্তরের মুসল্লীদের এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লিলির মোড়ে এসে শেষ করে। মিছিল শেষে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 2 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 12 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 15 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 15 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 16 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 16 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 21 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 21 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক