হোম
Unrecognized

ক্লাস রুমের পরিচ্ছন্নতা ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ৬ শিক্ষার্থীকে বহিষ্কার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০১৯ ৭:৫৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

জেলার শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস রুমের পরিচ্ছন্নতা ও বিভাগীয় চেয়ারম্যানকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন-ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র হাবিবুল্লা নিয়ন, মো. রাশেদ হাসান, মুনিম ইসলাম হীরা, ঝিলাম হালদার, ফাহমিদা বৃষ্টি ও দেবব্রত রায়। এরা সবাই একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী।

এর মধ্যে হাবিবুল্লা নিয়নকে দুই সেমিস্টারের জন্য অর্থাৎ এক বছরের জন্য এবং বাকী ৫ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত বহিষ্কার আদেশের চিঠি বুধবার ওই শিক্ষার্থীদের ঠিকানায় পাঠানো হয়।

বহিষ্কা আদেশপ্ত্রের সূত্রে জানা গেছে, ‘বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষ (২০১৬-১৭) এর ছাত্র হাবিবুল্লা নিয়ন বিভাগীয় ক্লাসরুম ১০৩ এর পরিচ্ছন্নতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করে। এই লেখালেখিতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট না হয় এই মর্মে বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. বিলাস কান্তি বালা শিক্ষার্থীদের সতর্ক করেন। তা উপেক্ষা করে শিক্ষর্থীরা ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেয়।

এই প্রেক্ষিতে নিয়ন এবং তার কতিপয় সহযোগী কিছু অপ্রীতিকর মন্তব্য লেখে। ফলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বিভাগের চেয়ারম্যানকে নিয়েও আপত্তিজনক মন্তব্য করেছে যা শৃঙ্খলা পরিপন্থী এবং গর্হিত কাজ। এমন গর্হিত কাজে ঘটনা তদন্তে বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশ অনুসারে ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হলো।’

এ ব্যাপারে ওই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বিলাস কান্তি বালার সাথে মোবাইলে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুরউদ্দিন আহমেদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘শিক্ষার্থীদের সাথে তাদের আপত্তিকর ফেসবুক স্ট্যাটাস নিয়ে আলোচনা করেই বিভাগীয় একাডেমিক কমিটি সিদ্ধান্ত নিয়েছেন। তারা ওই ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে চিঠি ইস্যু করে আমাকে দিয়ে স্বাক্ষর করিয়েছেন। এ বিষয়ে আমি বিস্তারিত কিছুই জানি না।’

অন্যদিকে, শাস্তি পাওয়া শির্ক্ষার্থীরা এ ব্যাপারে রাইজিংবিডির কাছে মুখ খুলতে রাজি হয়নি। শুধু জানিয়েছেন তারা সময় সুযোগ মতো কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে নেবেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 9 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 10 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 1 day আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 1 day আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 1 day আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 2 days আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 2 days আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 2 days আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক