হোম
আন্তর্জাতিক

ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য উচ্চতায় লেখা হলো বাংলাদেশের নাম

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ জুন, ২০২০ ৯:৫৫ পূর্বাহ্ণ

Bangladesh-cricket-mknewsbd

ফাইল ছবি

ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য উচ্চতায় লেখা হলো বাংলাদেশের নাম। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপগুলোর মধ্যে ‘সেরা মুহূর্ত’টি নিজেদের নামে করে নিলো টাইগাররা। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৯ হোম পেজে প্রকাশিত ভোটিং পোলের ফলাফল অনুসারি এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

সত্যি বলতে, এ যাবত অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপগুলোতে ঘটে যাওয়া রোমাঞ্চকর সব ঐতিহাসিক মুহূর্তের মাঝ থেকে এমনটি বেছে নেওয়াটা বেশ কঠিন ব্যাপার ছিল।বিশেষ এই মুহূর্তটি বাছাই করে নিতে তাই ভোটের ব্যবস্থা করে আইসিসি। যেখানে মনোনীত বেশ কয়েকটি মুহূর্তের মাঝ থেকে বিশেষ এই মুহূর্তটি নির্বাচন করা হয়। সেই ভোটযুদ্ধের ফাইনালে শেষ পর্যন্ত ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের মুহূর্তকে হারিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে এ যাবতকালের সেরা মুহূর্ত হিসেবে নির্বাচিত হয়, ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের ইংল্যান্ড বধের মুহূর্তটি।

এই ভোটিং পোলটি মূলত ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পেজ থেকে করা হয়েছে। আর এই লড়াইয়ের ফাইনালে ৫১ শতাংশ ভোট পেয়ে শ্রেষ্ঠত্বের মুকুট জিতে নেয় বাংলাদেশ। যেখানে ভারতের সেই মুহূর্তটি পেয়েছে ৪৯ শতাংশ ভোট। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্বে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ম্যাচটিতে ১৫ রানের বিস্ময়কর জয় পায় টাইগাররা। আর এই জয়ের মুহূর্তটি-ই শেষ পর্যন্ত সেরা হল। এর আগে বাংলাদেশের জয়ের এই মুহূর্তটি রাউন্ড অব ৬৪, ৩২ ও ১৬ তে বিশ্বকাপের রোমাঞ্চকর মুহূর্তগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে নিজেদের আরেকটি মুহূর্তের মুখোমুখি হয়। যেটি ছিল ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ভারত বধের গল্প। তবে নিজেদের গড়া সেই ঐতিহাসিক মুহূর্তটিকে পেছনে ফেলে শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছায় ২০১৫ সালের ইংল্যান্ড বধের মুহূর্তটিই।

পরবর্তীতে সেমিফাইনালে বাংলাদেশের সেই সুখস্মৃতিকে লড়তে হয় ১৯৮৩ ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনালে ভারতীয় অধিনায়ক কপিল দেবের একটি ক্যাচের মুহূর্তের সঙ্গে। উইন্ডিজ ব্যাটসম্যানের উড়িয়ে মারা বল দৌড়ের মাঝেই ধরেন কপিল। কিন্তু এই পর্বেও দুর্দান্ত জয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের ইংলিশ বধের ঘটনাটি।এরপর এই প্রতিযোগীতার ফাইনালে বাংলাদেশের এই মুহূর্তটি মুখোমুখি হয় ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের মুহূর্তটির। শেষ পর্যন্ত ফাইনালের ভোটযুদ্ধ ৫১% – ৪৯% ব্যবধানে জিতে শ্রেষ্ঠত্বের মর্যাদা অর্জন করে বাংলাদেশের ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড বধের রোমাঞ্চকর মুহূর্তটি।

২০১৫ বিশ্বকাপের ঐতিহাসিক সেই ম্যাচটিতে মাহমুদুল্লাহ-মুশফীক জুটির দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে নির্ধারিত ৫০ ওভারে ২৭৫ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। জবাবে জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে মাশরাফি-রুবেলদের বোলিং তোপের মুখে  ২৬০ রানে থেমে যায় ইংলিশদের ইংনিস। আর তাতে করে ১৫ রানের জয় নিয়ে বিশ্বকাপ আসরে প্রথমবারের মত নক আউট পর্বে খেলার গৌরব অর্জন করে টাইগাররা। ম্যাচটিতে ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাহমুদুল্লাহ রিয়াদ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »