হোম
আইন-বিচার

কুড়িগ্রামে সাংবাদিকের ওপর হামলা,মামলায় আসামীকে গ্রেফতারের দাবী

ইব্রাহিম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাটে দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি ও রাজারহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ (আরিফুল ইসলাম)-এর ওপর বর্বরোচিত হামলা,ছিনতাই ও চাঁদা দাবির ঘটনায় জড়িত মূল হোতা সোহেল আনিছ সহ সকল আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে ০১লা এপ্রিল বুধবার সকাল ১১টায় রাজারহাট প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে অপরাধীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

গত ২৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় সিন্দুরমতি মেলা থেকে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে উপজেলার ‘গ্রীন ক্যাফে’ সংলগ্ন রাস্তায় পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা সাংবাদিক খন্দকার আরিফের মোটরসাইকেলের গতি রোধ করে। হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে গাড়িতে আঘাত করে এবং তাকে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং পকেটে থাকা নগদ ৯,০০০/- (নয় হাজার) টাকা ছিনিয়ে নেয়।

এসময় আগামী ৩ দিনের মধ্যে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসী অন্যথায় আবার হামলা করার হুমকি দেন। হামলার সময় প্রধান অভিযুক্ত সোহেল আনিছ চিৎকার করে বলতে থাকে, “তোদের নিউজের কারণেই আমার বাবার পদ চলে গেছে”। উল্লেখ্য, সোহেল আনিছের বাবা আনিছুর রহমান রাজারহাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ছিলেন,যিনি শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কৃত হন।

উক্ত বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় পূর্ব শত্রুতার জেরে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
​এই ঘটনায় সাংবাদিক খন্দকার আরিফ বাদী হয়ে রাজারহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানিয়েছেন ,মামলার প্রধান আসামি সোহেল আনিছ সহ জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। বর্তমানে আহত সাংবাদিক আরিফুল ইসলাম রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আজকের মানববন্ধনে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর এমন ন্যাক্কারজনক হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। অভিযুক্ত সোহেল আনিছ একজন চিহ্নিত বখাটে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কুড়িগ্রাম জেলা জুড়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

রাজারহাট প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুণ যদু,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও ভুক্তভোগী সাংবাদিক খন্দকার আরিফ। এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনতা সংহতি প্রকাশ করে উক্ত মানব বন্ধনে অংশ নেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 4 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 5 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 24 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 1 day আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 1 day আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক