হোম
রংপুর

কুড়িগ্রামের রাজারহাটে মাদক বিরোধী সচেতনতামূলক প্রচার ও র‍্যালি অনুষ্ঠিত।

ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক প্রচার অভিযান, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৪ জুন দুপুরে বিদ্যানন্দ ইউনিয়ন মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
‎
‎​এ উপলক্ষে উপজেলার শুকদেব এলাকায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদক, দাদন ও দুর্নীতি বিরোধী বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শুকদেব বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলার ‎​বিদ্যানন্দ ইউনিয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির (মাদাদুক) সভাপতি মো. নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রায়হানুল কবির কানন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যানন্দ ইউনিয়ন কমিটির সদস্য সচিব ও শুকদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুর রশীদ বাবু।
‎
‎​সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মশিউর রহমান, শুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খেয়ে ধ্বংস করে দেয়। একইভাবে দাদন ব্যবসা গ্রামীণ অর্থনীতিকে পঙ্গু করে ফেলছে এবং দুর্নীতি সাধারণ মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে তরুণ সমাজ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

পাশাপাশি একটি অপরাধমুক্ত সমাজ গঠনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক, দাদন ও দুর্নীতি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 3 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 4 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 23 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 23 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 1 day আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক