হোম
আইন-বিচার

কুড়িগ্রামের রাজারহাটে খাদ্যবান্ধব ডিলারশিপ নিয়োগে পাল্টা পাল্টি অভিযোগ

ইব্রাহিম আলম সবুজ || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন আবেদনকারী ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, গত ৩১ জুলাই ২০২৫ তারিখে ডিলার নিয়োগে স্বচ্ছতা ও নিয়মনীতি মানা হয়নি। প্রভাব খাটিয়ে অযোগ্য ব্যক্তিদের লটারিতে অন্তর্ভুক্ত করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে বলেও দাবি করেন তারা।

এ অভিযোগ তুলে গত রবিবার ৩ আগস্ট বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা। তাদের দাবি, এই নিয়োগ প্রক্রিয়া তদন্ত করে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।অন্যদিকে, নিয়োগপ্রাপ্ত ডিলারগণ তাদের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করেন।

গত সোমবার ৪ আগস্ট রাজারহাটে এক সংবাদ সম্মেলনে তারা জানান, গত ৩১ জুলাই উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরানের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ২৮ জন ডিলার নির্বাচন করা হয়। তারা বলেন, একটি কুচক্রী মহল স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া এই নিয়োগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে।

নিয়োগপ্রাপ্ত ডিলারদের আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মো: আব্দুর রাজ্জাক, রাশেদুল ইসলাম লায়ন, আসাদুজ্জামান টিটু, রবিউল আলম বকশি, রোকনুজ্জামান রোকন, সাজু মিয়া, আব্দুল মজিদ, বেলালসহ অন্যান্যরা। তারা ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

খাদ্য বান্ধব ডিলারশীপ নিয়োগের বিষয়ে পাল্টাপাল্টি সমাবেশ ও অভিযোগের বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (চ.দা.) মোসাঃ মাসুদা বেগমের কাছে জানতে চাইলে তিনি কোনো রকম তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বিস্তারিত জানতে বলেন। পরে মঙ্গলবার ৫ তারিখ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 10 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 18 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 18 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 19 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক