হোম
আইন-বিচার

কুড়িগ্রামের তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।

ইব্রাহিম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা মৌলভীপাড়া তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজে নানা অভিযোগ এনে কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী। গত ১৩ই মার্চ ২০২৬ইং তারিখে রংপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান রবি এন্টারপ্রাইজ ৭শ মিটার সেন্সেটিক জিও ব্যাগের কার্পেটিং ঢালাইয়ের কাজ শুরু করেন। পানি উন্নয়ন বোর্ডের নির্ধারিত সিডিউলের বাইরে গিয়ে অসৎ পন্থা অবলম্বন করে কাজ করতে থাকলে এলাকাবাসী বাধা দেয়। এসময় এলাকাবাসীর সাথে ঠিকাদারের লোকের বাদানুবাদ হয়। এরেই এক পর্যায়ে এলাকাবাসী কাজটি বন্ধ করে দেন।

এলাকাবাসী আব্দুর রফিক অভিযোগ করে বলেন, আমার বাড়ি নদীর একদম কিনারে আর আমার বাড়ির সামনে মিক্সার মেশিন বসানো হয়েছে,সেলেকশন বালু যে পরিমান দেওয়ার কথা তার অর্ধেক দেয় আবার কখনো দেয়ই না,সিমেন্ট মাঝেমধ্যে ঠিকঠাক দিলেও যখন লোকজন থাকে না তখন কম দেয়। এরফলে কাজ দুর্বল হয়ে যাচ্ছে। এছাড়াও জিও ব্যাগের বস্তায় যে পরিমাণ মিক্সার বালু সিমেন্ট থাকার কথা তার থেকে ২০/২৫ কেজি কম পাওয়া যাচ্ছে। আমি তিস্তানদীর করাল গ্রাসের ভাঙ্গনের শিকার একজন ভুক্তভোগী মানুষ হিসেবে ভালোভাবে কাজ চাই।

একই এলাকার হরপ্রসাদ রায় দু:খ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজ তো ঠিকভাবে করছে না,অফিসের লোককে বললেও আমাদের কথা গুরুত্ব দেয় না। এসময় নদীর কিনারে ডাম্পিং করা অসংখ্য ছিড়া ফাটা জিও ব্যাগ সাংবাদিক কে দেখিয়ে বলেন,এখানে যত জিও ব্যাগের বস্তা ফেলানো হয়েছে তার অর্ধেকেই এরকম ছিড়াফাটা যখন বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পাবে তখন স্রোতে এই বস্তাগুলো থেকে বালু বেরিয়ে গিয়ে বস্তাগুলো ফাকা হয়ে যাবে। আর এর ফলে এই বেড়ীবাঁধ টি ভেঙ্গে যাওয়ার আশংকা থাকবে।

স্থানীয় বালক সিফাত অতি আনন্দের সাথে নদীর কিনারে ডাম্পিং করা জিও ব্যাগের বস্তাগুলো ছিড়াফাটা অংশগুলো খুজে খুজে বের করে সাংবাদিক কে দেখান।
ভেকুর ড্রাইভার আহসান হাবীব জানান,স্লোপিং,পাইলিং এবং গভীর খননের কাজ তিনি করছেন। উপরের টপ থেকে নিচের টপ ১০ মিটার আর নিচের টপ থেকে জিও ব্যাগ ডাম্পিং পর্যন্ত ১৮ মিটার এবং গভীরতা ৭ মিটার। কিন্তু বাস্তবে তার এই তথ্যের সাথে মিল খুজে পাওয়া যায়নি। অনেক অসঙ্গতি দেখা গেছে।

রবি এন্টারপ্রাইজ এর ম্যানেজার আশরাফুল ইসলাম কে কাজ বন্ধের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিক কে জানান, স্থানীয় ঝামেলার কারণে কাজ বন্ধ রাখা হয়েছে। সাংবাদিক পুনরায় স্থানীয় ভাবে কি ঝামেলা হয়েছে জানতে চাইলে তখন ম্যানেজার আশরাফুল ইসলাম বিশেষ এক জায়গার নাম উল্লেখ করে সেখানে সাংবাদিক কে দেখা করতে বলেন।

কাজের নানা অনিয়ম এবং টেন্ডার হলেও এখনো ঠিকাদার কাজ শুরু না করার বিষয়ে জানতে কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান সাংবাদিক কে জানান কাজ বন্ধের বিষয়টি তার জানা নেই। আর যে কাজ টি এখনো শুরু হয়নি সেটা শুরু করার জন্য দ্রুত ব্যবস্থা নিবেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 3 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 4 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 23 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 23 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 1 day আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক