হোম
আন্তর্জাতিক

করোনাভাইরাসের সংক্রমণ যুক্তরাষ্ট্র আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়ালো

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২০ ১১:৪৪ পূর্বাহ্ণ

USA-Kovid-19-update-mknewsbd

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণে দিশেহারা গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন নতুন নাম যুক্ত হচ্ছে মৃত্যুর সারিতে। এরই মধ্যে বিশ্বজুড়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেলো। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বজুড়ে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৪ হাজার ৬৩ জন। সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ৯৯৫ জন। আর আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ২৩৮ জন।

করোনা বিশ্বের যেসব দেশে তাণ্ডব চালিয়েছে তার মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃতের দিক দিয়ে গোটা বিশ্বের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ১ লাখ ৬৫ হাজারের বেশি। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ২৬ লাখ ৬৪ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রের পরেই আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ৩০ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১ লাখ ১ হাজার ১৩৬ জন। চিকিৎৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ২১ লাখ ১৮ হাজারের বেশি মানুষ।

কোভিড-১৯ আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছেন ২২ লাখ ১৪ হাজারের বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ৪৪ হাজার ৪৬৬ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৩৪ হাজারের বেশি রোগী।

আক্রান্তের দিক দিয়ে বিশ্বে ১৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সোমবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন। এর মধ্যে মারা গেছে ৩ হাজার ৩৯৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৪৮ হাজার ৩৭০ জন। গত বছর ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর ধীরে ধীরে এটি বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানীরা এখনো এর শতভাগ কার্যকরী প্রতিষেধক আবিষ্কার করতে পারেননি। তবে কিছু কিছু ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার শেষ পর্যায়ে রয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঢাকা 2 seconds আগে

ঠাকুরগাঁওয়ের এক শিক্ষকের বিরুদ্ধে সরকারি বিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ।
রংপুর 15 hours আগে

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি এক সপ্তাহ বন্ধ ।
অর্থনীতি 16 hours আগে

‎সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১।
আইন-বিচার 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের রাজকীয় ও অশ্রুশিক্ত বিদায়।
রংপুর 22 hours আগে

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ
দুর্ঘটনা 23 hours আগে

​শালবাহান বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন ও দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের
অপরাধ 2 days আগে

বগুড়ায় ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ আটক দুই পুলিশ সদস্য।
অপরাধ 2 days আগে

ধর্ষণের বিচার নিশ্চিত না হলে জনগণই রাস্তায় নামবে: পঞ্চগড়ে সিবগাতুল্লাহ।
রংপুর 3 days আগে

জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব বললেন আইজিপি আলী
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক