হোম
নির্বাচিত কলাম

ওষুধ উৎপাদন ও বিপণনের প্রত্যয়ে আর্মি ফার্মা লিমিটেড-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ মে, ২০২১ ৭:৪৯ অপরাহ্ণ

ফাইল ছবি

ওষুধ উৎপাদন ও বিপণনের প্রত্যয়ে আর্মি ফার্মা লিমিটেড-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু। মানসম্পন্ন ওষুধ উৎপাদন ও বিপণনের প্রত্যয়ে আর্মি ফার্মা লিমিটেড-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের জয়দেবপুরের শিমুলতলীতে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর আর্মি ফার্মা। এটি সম্পাদিত হচ্ছে ইউরোপের অ্যালোমেটিক কনসাল্টিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রাইভেটের তত্ত্বাবধানে।

আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শত বিঘা জমির ওপর গড়ে তোলা প্রতিষ্ঠানটিতে ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, সিরাপ, সাসপেনশন, ক্রিম, অয়েন্টমেন্ট, এন্টিবায়োটিক, সাপোজিটরি ও ইনহেলার উৎপাদন করা হবে। এ ছাড়া ভ্যাকসিন, বায়োটেক, হরমোন, এন্টি-ক্যান্সার, হারবাল, অ্যাগ্রোভেট প্রোডাক্ট এবং মেডিক্যাল ডিভাইস উৎপাদনের সুবিধা থাকছে। দক্ষ ও অভিজ্ঞ পেশাদার জনবলের মাধ্যমে এরইমধ্যে প্রডাক্ট ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে, উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এটিকে ‘স্বপ্নের প্রকল্প’ আখ্যায়িত করে উদ্বোধনী বক্তব্যে সেনাপ্রধান জেনারেল আজিজ বলেন, এখানে উৎপাদিত ওষুধ অবসরপ্রাপ্ত সেনাসহ নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং সহজপ্রাপ্য করার আহ্বান জানাচ্ছি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছরে আর্মি ফার্মার ‘ঐতিহাসিক’ যাত্রা নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নির্দেশনায় আগামীতে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে সেনাবাহিনী ও আর্মি ফার্মা। দ্রুত সময়ে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করবে এটি।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 6 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 6 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 6 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 6 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 18 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক