হোম
আন্তর্জাতিক

এলোপাতাড়ি গুলি চালিয়ে ছাব্বিশ জনকে হত্যাকারী সেনাসদস্য পুলিশের গুলিতে নিহত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২০ ৬:৩২ অপরাহ্ণ

Thailand-killer-mknewsbd

ফাইল ছবি

ব্যাংককের বৌদ্ধ মন্দির ও শপিং সেন্টারে এলোপাতাড়ি গুলি চালিয়ে ছাব্বিশ জনকে হত্যাকারী সেনাসদস্য পুলিশের গুলিতে নিহত ভোর পাঁচটায় নিরাপত্তা বাহিনী কমান্ডো অপারেশন শুরু করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বে নাখন রাতচাসিমা শহর, যা কোরাট নামে পরিচিত, সেখানে এক বৌদ্ধ মন্দির এবং এক শপিং সেন্টারে এলোপাতাড়ি গুলি চালিয়ে ২১ জন মানুষকে হত্যাকারী ব্যক্তি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। ঐ হামলায় প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এর আগে জাকরাফান্থ থোম্মা নামে সামরিক বাহিনীর ওই জুনিয়র অফিসার প্রথমে তার কমান্ডিং অফিসারের ওপর হামলা চালিয়ে সামরিক ক্যাম্প থেকে বন্দুক ও বিস্ফোরক চুরি করে। এরপর সেনা ক্যাম্প থেকে বেরিয়ে গুলি চালাতে শুরু করে ওই ব্যক্তি। যদিও তার হামলার উদ্দেশ্য জানা যায়নি। রোববার সকালে থাই জনস্বাস্থ্য মন্ত্রী আনুতিন চারনভিরাকুল ফেসবুকে পোস্ট দিয়ে শপিং সেন্টারের ভেতরে অ্যাকশন চালানোর জন্য দেশটির নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।

নিরাপত্তা বাহিনী

নিরাপত্তা বাহিনী

রোববার সকালেও অনেককে উদ্ধার করা হয় শপিং সেন্টার থেকে শপিং সেন্টারে রাতভর যা হলো ভোররাত নাগাদ শপিং সেন্টারে হামলাকারীকে চারদিক থেকে নিরাপত্তা বাহিনী তাকে ঘিরে ফেলে বলে জানা যায়। রাতভর সেখানে থেমে থেমে গুলির আওয়াজ শোনা যায়। এদিকে শপিং সেন্টারের ভেতরে যারা আটকে পড়েছেন, বাইরে তাদের উৎকণ্ঠিত স্বজনেরা রাতভর অপেক্ষা করেছেন। ওই ব্যক্তির খোঁজে শপিং সেন্টারে তল্লাশি চালানোর সময় নিরাপত্তা বাহিনী শত শত মানুষকে উদ্ধার করেছে। এদিকে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে কর্তৃপক্ষ টার্মিনাল টোয়েন্টিওয়ান শপিং সেন্টার বন্ধ করে দিয়েছে। ভবনের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীর খোঁজে তল্লাশি চালায় এবং সেই সঙ্গে শপিং সেন্টারে আটকে পড়া নাগরিকদের বের করে আনা হয়।

বেরিয়ে আসছেন আটকে পড়া মানুষেরা

বেরিয়ে আসছেন আটকে পড়া মানুষেরা

শপিং সেন্টারের সামনে আহতদের হাসপাতালে নেবার জন্য বহু সংখ্যক অ্যাম্বুলেন্স আনা হয়েছে। ভোররাত পর্যন্তই সেখান থেকে থেমে থেমে বন্দুকের গুলির আওয়াজ পাওয়া গেছে। থাই গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে, গোলাগুলিতে একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং তিনজন আহত হয়েছেন। কিন্তু দেশটির কর্মকর্তাদের পক্ষ থেকে খবরটি কেউ নিশ্চিত করেননি। রোববার স্থানীয় সময় সকাল পাঁচটার পরে নতুন করে গোলাগুলি শুরু হলে সেখানে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। ভবনটিতে এখনো কত মানুষ আটকে রয়েছেন তা জানা যায়নি।

রোববার সকালেও অনেককে উদ্ধার করা হয় শপিং সেন্টার থেকে

রোববার সকালেও অনেককে উদ্ধার করা হয় শপিং সেন্টার থেকে

সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে থাই পুলিশ হামলাকারী ব্যক্তি কয়েকজনকে জিম্মি করেছে বলে জানাচ্ছে দেশটির একটি গণমাধ্যম, তবে এ খবরটিও নিশ্চিত করেননি কর্মকর্তারা। এদিকে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসি থাই সার্ভিসকে জানিয়েছেন, ৩২ বছর বয়েসী হামলাকারীর মাকে ঐ শপিং সেন্টারের সামনে নিয়ে আসা হয়েছে, যাতে তিনি ছেলেকে নিরস্ত্র করতে সাহায্য করতে পারেন। উদ্ধার হওয়া মানুষের ভয়ংকর অভিজ্ঞতা শপিং সেন্টার থেকে বেরিয়ে আসতে পেরেছেন,এমন এক ব্যক্তি বিবিসিকে জানিয়েছেন, তিনি চারতলার একটি দোকানের সামনে ছিলেন যখন হামলা শুরু হয়। এরপর তিনি এবং আরেক ব্যক্তি দৌড়ে একটি বাথরুমে লুকিয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টা সেখানে থেকে পরে আস্তে আস্তে তিনি দোতলায় নামতে সমর্থ হন। দোতলায় নেমে একটি রেস্তোরাঁয় খাবার টেবিলের নিচে লুকিয়ে ছিলেন কয়েক ঘণ্টা। থাই জনস্বাস্থ্য মন্ত্রী আনুতিন চারনভিরাকুল নিশ্চিত করেছেন, ২১ জনের মধ্যে ১৬ জন শপিং সেন্টারেই মারা গেছেন, অপর চারজনকে হাসপাতালে নেবার মানা যান তারা।

বেরিয়ে আসা মানুষেরা ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন এখন পর্যন্ত ৩১জন মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এদের মধ্যে ১০ জনের অবস্থা সংকটাপন্ন। নিহত এবং আহত মানুষের সংখ্যা আরো বাড়বে বলে আশংকা করা হচ্ছে। কিভাবে শুরু হলো ঘটনা স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে সুয়াথাম ফিথাক সেনা ক্যাম্পে ঘটনার সূত্রপাত। সেখানে সন্দেহভাজন হামলাকারী তার কমান্ডিং অফিসারকে হত্যা করে। দ্য পোষ্ট জানিয়েছে, কর্নেল আনানথারোটের শাশুড়ি এবং আরেকজন সৈন্যও সেখানে নিহত হন। এরপর হামলাকারী সামরিক ক্যাম্প থেকে বন্দুক ও বিস্ফোরক চুরি করে এবং একটি হামভি ধরণের গাড়িয়ে করে সেনা ক্যাম্প থেকে বেরিয়ে যায়। শপিং সেন্টারে গিয়ে এলোপাথাড়ি গুলি শুরুর আগে আরো কয়েক জায়গায় গুলি ছোড়ে ঐ ব্যক্তি। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা যায় গাড়ি থেকে নেমে পলায়নরত লোকেদের ওপরও গুলি ছোড়ে ঐ ব্যক্তি। ইতিমধ্যে হামলাকারীর পরিচিতিসহ ছবি দিয়ে ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে সামাজিক মাধ্যমে পোষ্টার তৈরি করেছে থাই পুলিশ। দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা পুরো ঘটনা পর্যবেক্ষণ করছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন। দেশটির জনস্বাস্থ্যমন্ত্রী আহতদের রক্ত দেয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন।

হামলাকারী সামাজিক মাধ্যমে কী লিখেছে?

হামলা চালানোর সময় ঐ ব্যক্তি তার সামাজিক মাধ্যমে পোস্ট দিতে থাকে। এর মধ্যে ফেসবুকে এক পোষ্টে সে প্রশ্ন রাখে, তার আত্মসমর্পণ করা উচিত কি না। এর আগে একটি পিস্তল এবং তিন সেট গুলির ছবি পোস্ট করে লিখেছিলো, “এক্সাইটেড হবার এটাই সময়” এবং “মৃত্যুকে কেউ এড়াতে পারে না।
তবে ফেসবুক এখন তার অ্যাকাউন্টটি সরিয়ে দিয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, “হামলায় নিহত, আহত এবং তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। এ ধরণের ভয়াবহ হামলা চালাতে পারে এমন কারো জায়গা ফেসবুকে হবে না, আর এমন কাজের জন্য তাকে কেউ বাহবা দেবে বা সমর্থন দেবে সেটাও ফেসবুক অ্যালাও করবে না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 12 hours আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 13 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 20 hours আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 23 hours আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 24 hours আগে

দিনাজপুরের দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় স্বামীর বাড়ির গেটে প্রথম
রংপুর 24 hours আগে

সাভারে ডেঙ্গু আক্রান্তে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম এর
ঢাকা 24 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা।
অর্থনীতি 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক