হোম
আইন-বিচার

এটা তো পুলিশি রাষ্ট্র নয় হাইকোর্ট ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২১ ৯:১৯ অপরাহ্ণ

হাইকোর্ট কুষ্টিয়ার পুলিশ সুপার তানভীরকে উদ্দেশ্য করে বলেন, এটা তো পুলিশি রাষ্ট্র নয়-এম কে নিউজ

ফাইল ছবি

হাইকোর্ট কুষ্টিয়ার পুলিশ সুপার তানভীরকে উদ্দেশ্য করে বলেন, এটা তো পুলিশি রাষ্ট্র নয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানকে লাঞ্চিত করার ঘটনায় কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে তলব করেছিল হাইকোর্ট। সে অনুযায়ী আদালতে হাজির হওয়ার পর হাইকোর্ট এই এসপিকে উদ্দেশ্য করে বলেন, এটা তো পুলিশি রাষ্ট্র নয়। কে কোন দল করে কিংবা কোন আদর্শ ধারণ করে সেটা দেখার দায়িত্ব পুলিশকে দেয়া হয়নি।

আজ সোমবার (২৫ জানুয়ারি) মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন। সেখানে আরো বলা হয়, পুলিশের আচরণে মানুষের যেন মনে না হয়, তারা একটা পুলিশি রাষ্ট্রে বসবাস করছে। এর আগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানকে লাঞ্চিত করার পর তাকে বিএনপি পরিবারের বলে মন্তব্য করেছিলেন পুলিশ সুপার তানভীর আরাফাত।

প্রসঙ্গত, কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে এসপি তানভীর আরাফাত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ বিষয়ে অভিযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে একটি আবেদন দাখিল করা হয়। সেই আবেদনের কপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে পাঠানো হয়। আবেদনের অনুলিপি আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের আইজির দপ্তরেও পাঠানো হয়েছিল।

মো. মহসিন হাসান অভিযোগে বলেন, ভোটের অনিয়ম নিয়ে কথা বলতে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে বুথের বাইরে ডাকেন তিনি। কথা বলা শুরু করতেই কুষ্টিয়ার পুলিশ সুপার তানভীর আরাফাত ৪০-৫০ জন ফোর্স নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেন এবং প্রিসাইডিং অফিসারকে ডাকতে শুরু করেন। এ সময় মহসিন হাসান নিজের পরিচয় দেন এবং বলেন, প্রিসাইডিং অফিসারের সাথে একটি বিষয়ে তার কথা হচ্ছে। তারপরও ধমক দিয়ে প্রিসাইডিং অফিসারকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।

অভিযোগে আরো বলা হয়, এরপর তিনি যখন আবারও তার পরিচয় দেন তখন ক্ষিপ্ত হন পুলিশ সুপার তানভীর আরাফাত বলেন, এখানে কী করেন আপনি? বেয়াদব, বের হয়ে যান এখান থেকে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পুলিশ সুপার ও তার ফোর্সদের এই আক্রমণাত্মক আর চরম অসৌজন্যমূলক ও মারমুখী আচরণে তিনি হতচকিত ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে সেখানে দাঁড়িয়ে থাকেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর বিরামপুর সীমান্তের ভারতীয় ৯ জন নাগরিককে বাংলাদেশ পুশ-ইনের চেষ্টা।
আইন-বিচার 3 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদকসহ আটক ৪ জন।
অপরাধ 3 hours আগে

নাগরিক ভাবনা: মরণফাঁদে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা: কত হাজার প্রাণহানি
নাগরিক ভাবনা 8 hours আগে

পঞ্চগড়ে বাবাকে হত্যা চেষ্টা ছেলে কারাগারে।
আইন-বিচার 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে এনসিপির নতুন সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান।
রংপুর 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লটারি জুয়া বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ।
আইন-বিচার 10 hours আগে

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 2 days আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক