হোম
নির্বাচিত কলাম

উপজেলা কমিটি বিতর্কিত, চাচ্ছেনা সাধারণ জনগণ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ জুন, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি :-রাজশাহীর পবা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন কমিটিতে প্রার্থী না হয়েও সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নেয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার নওহাটা মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর রাতে ঢাকা থেকে দলীয় ওয়েব সাইটে ওই কমিটি ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই সম্মেলন থেকে শুরুতে মো. শাহীনুল ইসলাম শাহীন ও আব্দুল মতিন শিপলুকে পবা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক চূড়ান্ত করা হয়। কিন্তু সেখানে ঘোষণা না করে ওইদিন (শনিবার) রাতে কেন্দ্র থেকে দলীয় ওয়েব সাইটে কমিটির তালিকা দেয়া হয়। এতে দেখা যায়, মো. শাহীনুল ইসলাম শাহীনকে সভাপতি ও মো. কামরুল হাসান সাব্বিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কিন্তু মো. কামরুল হাসান সাব্বির সম্মেলনে প্রার্থী না হয়েও সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নেয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন দলীয় নেতাকর্মী ও পদ প্রত্যাশীরা।

অভিযোগ উঠেছে, শুরুতে মো. শাহীনুল ইসলাম শাহীন ও আব্দুল মতিন শিপলুকে পবা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক চূড়ান্ত করা হয়। কিন্তু শিপলু রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হওয়া অর্থনৈতিক সুবিধা দিয়ে পবা উপজেলার পদ পাওয়ায় তাকে পরিবর্তন করা হয়। সেক্ষেত্রে বাকি প্রার্থীদের মধ্য থেকে কাউকে সাধারণ সম্পাদক করার নিয়ম থাকলেও অনৈতিক সুবিধা নিয়ে বাইরে থেকে মো. কামরুল হাসান সাব্বিরকে পদে নিয়ে আসা হয়। বদলে যাওয়া কমিটিতে সাধারণ সম্পাদক পদ পাওয়া সাব্বির স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে কখনও জড়িত ছিলেন না বলে জানা গেছে।

এদিকে, পবা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির পৃথক দুইটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। উভয় কমিটিতেই রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানার সাক্ষর রয়েছে। উভয় কমিটিতেই তারিখ দেয়া হয়েছে ১০ জুন ২০২৩ ইং। তবে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে একজন ঢাকায় এবং একজন রাজশাহীতে আছেন বলে জানা গেছে।

এছাড়া হাতে লিখা প্রথম কমিটিতে স্বাক্ষর ও সিল অর্জিনাল মনে হলেও পরে দলীয় ওয়েব সাইটে দেয়া কম্পিউটার কম্পোজ কমিটিতে তা স্ক্যান করা বলে অভিযোগ পাওয়া গেছে।

বদলে যাওয়া কমিটিতে সাধারণ সম্পাদক পদ পাওয়া মো. কামরুল হাসান সাব্বিরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে জানতে রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টুর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। এছাড়া তিনি ঢাকায় অবস্থান করায় সরাসরি যোগাযোগ করাও সম্ভব হয়নি।

রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সম্মেলনের পর কেন্দ্রীয় নেতারা এখান থেকে কমিটি ঢাকায় নিয়ে গিয়ে ঘোষণা দিয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক যেটা ঘোষণা দিয়েছে সেটা অরজিনাল। তবে সেটাতে কি আছে সেটা হচ্ছে আসল ব্যাপার। এর বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ভাইরাল হয়েছে, কখন কি এসেছে সেটা বলা মুশকিল।

কমিটির তালিকায় স্বাক্ষরের বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, স্বাক্ষরের বিষয়টি সংগঠনের অভ্যন্তরীন ব্যাপার। কমিটির অনুমোদন করতে হলে স্বাক্ষর করতে হবে। কেন্দ্রীয় কমিটি হচ্ছে আমাদের অভিভাবক, তারা যেটা দিয়েছে সেটাই মূল।

সার্বিক বিষয়ে জানতে চাইলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু বলেন, কাজ করলেই ভুল হয়। রাজশাহীর পবা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটিতেও একটু ভুল হয়েছে। সেটা নিয়েই কাজ করছি। শিগগিরই সেটা ঠিক করে দেয়া হবে।

উল্লেখ্য, গত শনিবার (১০ জুন) বিকাল সাড়ে ৩টায় পবা উপজেলার নওহাটা মহিলা ডিগ্রি কলেজ মাঠে মোহনপুর ও পবা দুই উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন দুই অধিবেশনে একযোগে অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে কেন্দ্রীয় ও জেলার অতিথিরা বক্তব্য রাখেন। আর দ্বিতীয় অধিবেশনে দুই উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীতা ঘোষণা করা হয়। সম্মেলনে প্রার্থীতা যাচাই-বাছাই শেষে পরবর্তীতে আগামী ৩ দিনের মধ্যে কেন্দ্র থেকে নির্বাচিতদের নাম ঘোষণার কথা জানানো হয়। তবে ওই দিনই কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি। বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু। এছাড়া সম্মেলনের উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 6 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 6 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 6 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 6 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 18 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক