admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২১ ৮:৩৫ অপরাহ্ণ
উত্তরের জেলা ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড, আরও কমবে। বর্তমানে দেশে যে তাপমাত্রা রয়েছে, তার খুব একটা হেরফের হবে না আগামী দুই-একদিন। তবে সোমবারের পর উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের তাপমাত্রা আরো কমতে শুরু করবে। এর ফলে তুলনামূলকভাবে শীত বেশি অনুভূত হবে। আজ শুক্রবার এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, আগামী দুই-একদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, কিছুটা কমবে রাতে। সোমবারের পর তাপমাত্রা আরো কমতে থাকবে।

প্রতি বছরই এই সময়ে এমনটি ঘটে থাকে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমবে, যা তিন দিন পর রাতে আরো কমতে পারে। এদিকে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। পৌষের দ্বিতীয় দিনে সেখানে হিমেল বাতাসে শীতের প্রকোপ আরো বাড়ছে, ঠাণ্ডায় বিপর্যস্ত জনজীবন।
বরাবরের মতোই সকাল-বিকালের কুয়াশাচ্ছন্নতা একই রকম থাকায় সূর্যের দেখা মিলছে বেলা বাড়ার পরে। ফলে সাধারণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীতের কাঁপন থেকে বাঁচার চেষ্টা করছে, যানবাহন চলছে বাতি জ্বালিয়ে। সব মিলিয়ে বিপাকে পড়তে হচ্ছে নিম্নআয়ের ও দিনমুজরদের। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় প্রতি বছরই দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে পঞ্চগড়ে শীত নামে সবার আগে। একইভাবে অন্য জেলাগুলোর তুলনায় দেরিতে শীত বিদায় নেয় এই জেলায়। এর কারণ হচ্ছে, হিমালয় থেকে বয়ে আসা উত্তরী হিম বাতাস এই এলাকার ওপর দিয়ে প্রবেশ করে। এখানে তীব্রতা বাড়িয়ে শীত বিস্তৃত হয় গোটা দেশে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||