হোম
বিনোদন

ঈদের দিন খুব কেঁদেছিলাম: ববিতা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০১৯ ১:৩৫ অপরাহ্ণ

ফাইল ছবি

ঈদ মানে আনন্দ। আর এই আনন্দটা শৈশবে বেশি হতো। ঈদে অনেক মজা করতাম। ছোটবেলার ঈদ মানেই ছিল ঈদি কালেকশন। এটাই ছিলো আসল মজা! সকালবেলা নতুন জামা-কাপড় পরে আত্মীয়-স্বজনদের বাসায় যেতাম। চাচা-চাচি, দাদা-দাদি, নানা-নানিদের কাছ থেকে ঈদি নিতাম।আমরা চাচাতো ভাই-বোনেরা মিলে এটা করতাম।

বড় হওয়ার পর এর পরিবর্তন হয়েছে। তখন আর সেলামি নেয়া হতো না, এখন উল্টো দিতে হয়। কোরবানির ঈদে গরুর হাটে গিয়ে গরু পছন্দ করতাম। আমাদের বড় একটা গাড়ি ছিল। কোরবানির ঈদে মুখ ঢেকে ওই গাড়িতে গরুর হাটে চলে যেতাম। হাটে গিয়ে গাড়ির মধ্যে বসে থাকতাম। ছেলেরা সুন্দর সুন্দর গরু পছন্দ করে আমাদের গাড়ির কাছে নিয়ে আসতো। আমরা গাড়ির মধ্যে বসে পছন্দ করে দিতাম। এ হাট ও হাট ঘুরে বেড়াতাম। আমরা তিন বোন এগুলো অনেক বছর করেছি। কিন্তু এখন আর হয়ে ওঠে না। সেই মনমানসিকতাও নেই। তাছাড়া শরীরে এখন আর কুলায় না।

কোরবানির দিন মোড়া নিয়ে বসে কাটাকাটি করতাম। গত বছর পর্যন্ত কাটাকাটির কাজ করেছি। বসে থেকে নাম লিখে লিখে গরিব-দুঃখীদের জন্য প্যাকেট করেছি। এবার আর করতে পারিনি। বাইরে দিয়ে দিয়েছি। ওরা বিলি করে দিয়েছে। এখন আর একা আমার পক্ষে এই আয়োজন করা সম্ভব হয় না। এবার একটু সমস্যা হয়ে গেছে। এই ঈদে আমাদের পরিবারের সবাই দেশের বাইরে। আমার বোন চম্পা বিদেশে, বড় আপা বিদেশে। ছেলেমেয়েরা বিদেশে। আমি একা। এছাড়া সবাই ডেঙ্গু নিয়ে খুব আতঙ্কে আছি। বাচ্চাদের নিয়ে সতর্ক থাকতে হচ্ছে।

কোরবানির সময় রান্না করার অভিজ্ঞতা বেশ রয়েছে। কোরবানির মাংস খেতে অন্যরকম একটা স্বাদ হয়। ঈদের দিন ১০-১৫ কেজি মাংস একসঙ্গে রান্না করি। আল্লাহর অশেষ রহমতে এই মাংসটা বেশি মজা হয়, অন্য সময় এটা হয় না। এই মাংসগুলো কিছু জ্বালিয়ে পুরান করে করে ভাজা ভাজা করে খেতে খুব মজা লাগে। অনেকদিন ধরে খেতে খুব ভালো লাগে। আর একটা জিনিস প্রিয় তা হলো— ‘গরুর ওঝরি’ (গরুর ভুড়ি)। ওটা খুব সুন্দর করে নারকেলের দুধ নিয়ে রেসিপি করলে মজা হয়। সুন্দর করে রান্না করলে কি যে মজা হয় বলে বুঝাতে পারব না। আমরা এটা খুব পছন্দ করি। চম্পা-বড় আপা সবাই এটার খবর রাখতো। ফোন করে বলতো ওটা পাকিয়েছো? আমার জন্য রেখে দিও। একমাত্র কোরবানির সময় এই মজাগুলো করি।

একটা ঘটনা মনে পড়ল। এক ঈদে ভারতে শুটিং পড়েছিল। শান্তি নিকেতনে সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমার শুটিং হচ্ছিল। ঈদের দিন শুটিং করতে হয়েছে বলে খুব কেঁদেছিলাম। কারণ ঈদের দিন কত মজা করি আর সেদিন আমাকে শুটিং করতে হচ্ছে? এটা ভেবে ঈদের দিন খুব কেঁদেছিলাম। এরপর দেখলাম শুটিং ইউনিট এত সুন্দর আয়োজন করেছে যে, আমি খুশি হয়ে গিয়েছিলাম। সেই সন্ধ্যায় আমার জন্য বাবুর্চিকে বলে সেমাই রান্না করিয়েছিলেন। সন্দীপদা (সত্যজিতের পুত্র) বাজি ফুটিয়ে আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছিলেন। এরপর আমার জন্য বেশ কিছু খাবার নিয়ে আসেন। আমি যেন কষ্ট না পাই সেই ব্যবস্থা তারা করেছিলেন। শুটিং ইউনিটে আমি একাই মুসলিম ছিলাম। সত্যি অবাক হয়েছিলাম। বড় পরিচালকের সব দিকে খেয়াল থাকে।

চলচ্চিত্রে যখন ব্যস্ত ছিলাম। তখন প্রত্যেকেই আমরা যার যার বাড়িতে ছোট আকারে হোক বা বড় আকারে হোক আয়োজন করতাম। সেসময় রান্না করে দাওয়াত করতাম। বিশেষ করে রাজ্জাক ভাইসহ অনেককেই বলা হতো। ওনাদের বাড়িতেও দাওয়াত করতেন। তখন মাংস পাঠানোর এই প্রচলন ছিল। আমাদের সময় ঈদ মানেই আমাদের সিনেমা মুক্তি পেতো। সেসময় পরিবারের সবাই আমাদের সিনেমা দেখতে যেত। কোরবানির ঈদে একটু ধুমধারাক্কা হইহুল্লোর টাইপের সিনেমা পছন্দ করত দর্শক।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 2 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 2 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 2 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 5 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক