admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২১ ১২:০৯ পূর্বাহ্ণ
ইসি কেন্দ্রে কেউ মারা যায়নি, ভালো ভোট হয়েছে। চলমান স্থানীয় সরকার নির্বাচনের দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ বা ইউপি ভোটে সহিংসতায় আজ বৃহস্পতিবার ৬ জনের মৃত্যুুর ঘটনা ঘটেছে। তবে তাদের কেউ ভোটকেন্দ্রে মারা যায়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন, ইসি, সচিব হুমায়ুন কবীর খোন্দকার। এদিন ভোটগ্রহণ শেষে কমিশন ভবনে এ মন্তব্য করেন তিনি। এই ধাপে নির্বাচনী সহিংসতায় ৬ জনের মৃত্যুর তথ্য ঠিক উল্লেখ করে ইসি সচিব বলেন, সে জন্য কমিশন ব্যথিত, কোনো নাগরিকের মৃত্যু কাম্য নয়। তবে তারা ভোটকেন্দ্রে নয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সহিংসতায় মারা গেছে।
এ ছাড়া ৮৩৪টি ইউপিতে খুব সুন্দর ও উৎসবমুখর ভোট হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ৮ হাজার ৪০০ ভোটকেন্দ্রের মধ্যে ১০টিতে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দিয়েছেন প্রিসাইডিং অফিসাররা। অন্য কেন্দ্রগুলোর ফলাফলে সিদ্ধান্ত নেয়া না গেছে এগুলোতে পরে ভোট নেয়া হবে। সব মিলিয়ে সারা দেশে ভালো ভোট হয়েছে বলে আমরা মনে করি।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। এতে অন্তত ৬ জনের প্রাণহানি এবং শতাধিক আহত হওয়ার তথ্য মিলেছে। এর মধ্যে নরসিংদীতে ৩ জন; কক্সবাজার, চট্টগ্রাম ও কুমিল্লায় একজন করে মারা গেছেন।